কলকাতা

শহরের বুকে গ্রামবাংলার আবহ, ‘লোকজ’ থিমে সাজছে হিন্দুস্থান পার্ক

তাঁদের হাতে তৈরি বাদ্যযন্ত্রের তালে জমে উঠত আসর।

Truth Of Bengal: হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘লোকজ’—যেখানে বাংলার আদিবাসী সংস্কৃতির প্রাচীন প্রথা চদরবদরকে মাথায় রেখেই প্রতিমা থেকে মণ্ডপ সবটাই সাজিয়ে তোলা হচ্ছে। চদরবদর একসময় ছিল গ্রামীণ সমাজ জীবনের প্রাণকেন্দ্র। আদিবাসী শিল্পীরা গ্রামে গ্রামে ঘুরে পুতুলনাচ দেখাতেন। তাঁদের হাতে তৈরি বাদ্যযন্ত্রের তালে জমে উঠত আসর।(Durga Puja )

আরও পড়ুনঃ সেমিফাইনালেও ছন্দে থাকা ভারতই ফেভারিট: মদনলাল

বিনিময়ে গ্রামের মানুষ চাল, ডাল আর নানান সামগ্রী দিতেন শিল্পীদের হাতে। দিন শেষে সেইসব জিনিস একত্রিত করে একসঙ্গে চলতো রান্না, আর গোটা গ্রামের মিলেমিশে চলত বিশাল ভোজ পর্ব। এভাবেই গড়ে উঠত এক অনন্য সামাজিক বন্ধন। কিন্তু আজ সময়ের স্রোতে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। নবীন প্রজন্ম আর শিখতে চাইছে না এই শিল্প, ব্যবহার করতে চাইছে না সেই বাদ্যযন্ত্রও। হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে নতুনভাবে ফিরিয়ে আনতেই এ বছরের দুর্গোৎসবের এই আয়োজন। (Durga Puja )

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

মণ্ডপে থাকবে আদিবাসী শিল্পীদের সরাসরি পরিবেশনা—নাচ, গান আর পুতুলনাচ। দর্শনার্থীরা সরাসরি অনুভব করবেন সেই হারিয়ে যাওয়া আনন্দমেলা। মণ্ডপ নির্মাণেও থাকছে প্রকৃতির ছোঁয়া। প্রকৃতির সঙ্গে আদিবাসী সমাজের আত্মিক যোগ বোঝাতে অধিকাংশ জায়গাতেই রাখা হচ্ছে না কোনও পুরু ছাদ বা চালা, খোলা আকাশই হবে মণ্ডপের অলংকার।(Durga Puja )

 

Related Articles