কলকাতা

Teacher Scam: পার্থ-মুকুলের চাপেই বেআইনি নিয়োগ! আদালতে বিস্ফোরক সাক্ষ্য দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান

তিনি তাঁর সাক্ষ্যে বলেন, “পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়ের মতো নেতারা আমাকে বেআইনিভাবে নিয়োগের জন্য চাপ দিতেন।”

Truth of Bengal: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার থেকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। শুক্রবার প্রথম সাক্ষ্যগ্রহণে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল যে দাবি করেছেন, তা মামলায় এক নতুন মোড় এনে দিয়েছে। তিনি সরাসরি পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায়ের বিরুদ্ধে বেআইনি নিয়োগের জন্য চাপ দেওয়ার অভিযোগ এনেছেন। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে সাক্ষী হিসেবে হাজির হন চিত্তরঞ্জন মণ্ডল (Teacher Scam)।

আরও পড়ুনঃ Mourinho Benfica: প্রতিক্ষার অবসান হল দীর্ঘ ২৫ বছর পর, বেনফিকার হটসিটে আবার ফিরলেন মরিনহো

তিনি তাঁর সাক্ষ্যে বলেন, “পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়ের মতো নেতারা আমাকে বেআইনিভাবে নিয়োগের জন্য চাপ দিতেন।” তিনি আরও বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ২০১১ সালে তিনি এসএসসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই নেতা-মন্ত্রীদের তরফে ব্যাপক চাপ আসতে শুরু করে। চিত্তরঞ্জন মণ্ডল তাঁর সাক্ষ্যে স্পষ্ট জানিয়েছেন, তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফে তাঁর উপর কোনো ধরনের চাপ ছিল না। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে (Teacher Scam)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

তিনি ব্রাত্য বসুকে একপ্রকার ‘ক্লিনচিট’ দেওয়ায় আদালত কক্ষেও এই নিয়ে আলোচনা হয়। সাক্ষ্যগ্রহণের সময় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী চিত্তরঞ্জন মণ্ডলের বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, কোনো বিশেষ রাজনৈতিক দলের চাপে পড়ে তিনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন কি না। জবাবে চিত্তরঞ্জন মণ্ডল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “তেমনটা একেবারেই নয় (Teacher Scam)।”

Related Articles