Saudi Pakistan: ভারতকে চাপে ফেলে সৌদি আরবের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের
মহাম্মদ বিন সালমানের ও শাহাবাজ শরীফ ‘কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেন। দু'পক্ষের তরফ থেকেই পরিষ্কার করে দেওয়া হয় যে দুজনের মধ্যে যার উপরই হামলা হোক না কেন, তা উভয়ের উপর হামলা ও আঘাত হিসেবে গণ্য করা হবে।
Truth of Bengal: ভারত-পাক শত্রুতায় এবার নতুন মোড়। চাপ বাড়ল কেন্দ্র সরকারের। বুধবার সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের হয়েছে প্রতিরক্ষা চুক্তি। মহাম্মদ বিন সালমানের ও শাহাবাজ শরীফ ‘কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেন। দু’পক্ষের তরফ থেকেই পরিষ্কার করে দেওয়া হয় যে দুজনের মধ্যে যার উপরই হামলা হোক না কেন, তা উভয়ের উপর হামলা ও আঘাত হিসেবে গণ্য করা হবে। বৃহস্পতিবার এই নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফ থেকে এবং জানানো হয়েছে যে নজর রাখা হচ্ছে পুরো বিষয়টির উপর। পাশাপাশি, প্রয়োজনে যেই পদক্ষেপ করার দরকার, তাও করা হবে বলে জানানো হয়েছে (Saudi Pakistan)।
আরও পড়ুনঃ আদিবাসী ছাত্রী হত্যাকাণ্ডে জনতার রোষে প্রধান শিক্ষক, উত্তপ্ত রামপুরহাট
সৌদি-পাক প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধির জয়সওয়াল নিজের অবস্থানে বলেছেন, “বিষয়টিকে আমরা নজরে রাখছি জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক ও গ্লোবাল স্বার্থের কথা ভেবেও।” পাশাপাশি, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিয়েও তিনি নিজের অবস্থান জানান। রণধির বলেন, “ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় স্বার্থ রক্ষা করার পাশাপাশি সমস্ত ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে (Saudi Pakistan)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
মনে করা হচ্ছে কদিন আগে দোহায় ইসলামিক দেশগুলিকে নিয়ে যে শীর্ষ সম্মেলন হয়েছিল, সেখানেই পাকিস্তান ও সৌদি আরব প্রতিরক্ষার চুক্তি নিয়ে একমত হয়েছে। জনপ্রিয় সংবাদ সংস্থা এএফপি অনুযায়ী, চুক্তির পর সৌদি আরবের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, “আরও বাড়ানো হচ্ছে দুই দেশের মধ্যে পারস্পারিক বোঝাপড়া। সৌদি আরব ও পাকিস্তান, দুজনে এক হয়ে লড়বে যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে (Saudi Pakistan)।”






