Modi Biopic: ৭৫তম জন্মদিনে বিশেষ উপহার, এবার দক্ষিণে তৈরি হচ্ছে মোদির বায়োপিক
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মালয়লম অভিনেতা উন্নি মুকুন্দনকে।
Truth of Bengal: বুধবার ১৭ সেপ্টেম্বর বিজেপি নেতাকর্মীদের কাছে একটি আনন্দের দিন। ৭৫ বছর আগে এদিন জন্মেছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। শুধু তাই নয়, বিজেপি বিরোধী দলগুলির নেতারাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এদিন প্রধানমন্ত্রীকে ঘিরে একটি বিশেষ খবর। কী সেই খবর? এবার প্রধানমন্ত্রী বায়োপিক হবে দক্ষিণেও। ‘মা বন্দে’ হতে চলেছে ছবিটির নাম (Modi Biopic)।
আরও পড়ুনঃ Shola Art: দুর্গাপুজোর আগে ব্যস্ততা তুঙ্গে, শোলা শিল্পে সেজে উঠছে প্রতিমা
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মালয়লম অভিনেতা উন্নি মুকুন্দনকে। এক সাক্ষাৎকারে তিনি এই ব্যাপারে খুশিপ্রকাশ করেন মতামত জানিয়েছেন। মালয়লম অভিনেতা বলেন, “আমার বেড়ে ওঠা আহমেদাবাদে। প্রথমে ওনাকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে চিনতাম। পরে ওনার সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয় ২০২৩ সালে। খুবই আনন্দিত ওনার বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে। আমি পর্দায় তুলে ধরব ওনার রাজনৈতিক জীবন। আমার জন্য এটি একটি পরম সৌভাগ্য।” পাশাপাশি, তিনি জন্মদিনের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রীকে (Modi Biopic)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ঘিরে একটি বায়োপিক তৈরি হয়েছিল, যা মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। নাম ‘পিএম নরেন্দ্র মোদি’। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বিবেক ওবেরয়কে। ছবিটি পরিচালনা করেছিলেন উমঙ্গ কুমার। যদিও বিবেকের আগে মোদির চরিত্রে অভিনয় করার কথা ছিল পরেশ রাওয়ালের (Modi Biopic)।






