Hilsa Export: বিশ্বকর্মা পুজোতেই খুলল ভাগ্য: বৃহস্পতিবার থেকে কলকাতায় মিলছে বাংলাদেশের ইলিশ
পদ্মার ইলিশ এলেও চড়া দাম হওয়ায় মায়নমারের ইলিশই বাজার দখল করে ফেলছে।
Truth of Bengal: বিশ্বকর্মা পুজোয় অনেক বাড়িতেই মাছ-ভাত খাওয়ার চল রয়েছে। আর বিলাসী মানুষের পাতে ইলিশের কদর বেশি। সরস্বতী পুজো ও লক্ষ্মীপুজোয় যেমন জোড়া ইলিশ খাওয়ার চল রয়েছে অনেকের বাড়িতে, সেরকমই, ভাদ্র মাসের সংক্রান্তিতে ইলিশের হরেক পদ রেঁধে খাওয়া হয়। ইলিশ কিনতে গিয়ে মোটা অংকের টাকা পকেট থেকে চলে যাচ্ছে মধ্যবিত্তের। বাজারে মায়ানমার ও গুজরাটের ইলিশ থাকলেও তা মধ্যবিত্তের নাগালের বাইরে। বাজারে ছোট পরিমাণে ইলিশ রয়েছে যার ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম তার বাজার দর ৪০০ থেকে ৫০০ টাকা। চলতি বছরের চলতি মরশুমে ইলিশের আকাল থাকায় দরদাম বেড়েছে। তাই যাঁরা খাদ্যবিলাসী তাঁদের গায়ে আঁচ লাগচ্ছে চড়া দাম (Hilsa Export)।
আরও পড়ুনঃ Traditional Healing: প্রাচীন কুলিয়া গ্রামের স্বরূপনারায়ণের মেলায় উপচে পড়া ভিড়!
পদ্মার ইলিশ এলেও চড়া দাম হওয়ায় মায়নমারের ইলিশই বাজার দখল করে ফেলছে। এবার মাছে-ভাতে বাঙালীর জন্য সুখবর। বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গের বাজারে মিলবে বাংলাদেশের ইলিশ। বনগাঁর পেট্রাপোল সীমান্তের কর্মীরা তারা বলেছিলেন বিশ্বকর্মা পুজোর দিন ইলিশ নামানো-ওঠানোর কাজ করতে চাননি। ফিশ মার্চেন্টস অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার তাঁরা ইলিশ লোডিং-আন লোডিংয়ের কাজ করবেন। কলকাতায় ইলিশ মাছ পাওয়া যাবে বৃহস্পতিবার বিকেল থেকে (Hilsa Export)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক নির্দেশিকা জারি করে। বাংলাদেশ সরকার এবার ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। সে দেশের মোট ৩৭টি রপ্তানিকারককে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৫ অক্টোবর পর্যন্ত কয়েক দফায় ইলিশ আসবে। চলতি বছরে ইলিশ উৎপাদন কম হয়েছে। অন্যদিকে, পদ্মার ইলিশের উৎপাদন কম হওয়ায় বাংলাদেশে ইলিশের দাম বেশ চড়া। পদ্মার ইলিশ আসায় খুশী সকলের (Hilsa Export)।






