Traditional Healing: প্রাচীন কুলিয়া গ্রামের স্বরূপনারায়ণের মেলায় উপচে পড়া ভিড়!
Thousands gather in Kuliya village of Kolaghat, East Midnapore, for the ancient Swarup Narayan Mela on Bhadra Sankranti, where faith-based rituals are performed for healing speech and skin-related ailments.

Truth Of Bengal: কোলাঘাট, পূর্ব মেদিনীপুর: ভাদ্র সংক্রান্তিতে স্বরূপ নারায়ণের পুজো ও মেলায় প্রতিবছর হাজারো মানুষের ভিড় থাকে এই বিশেষ দিনটিতে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কুলিয়া গ্রামেএই স্বরূপনারায়ণের পূজা উপলক্ষে মেলা হয়ে আসছে যুগের পর যুগ ধরে(Traditional Healing)। সঠিক কত বছরের এই মেলা তা কারোরই জানা নেই। তবে রাজা কৃষ্ণচন্দ্রের আমলের আগে থেকেই হয়ে আসছে এই সুপ্রাচীন মেলা। প্রতিবছর ভাদ্র সংক্রান্তির দিন একদিনের এই মেলা ও পুজো হয়ে থাকে। তবে এই মেলার বৈশিষ্ট্য এমনই যা শুনলে রীতিমতো অবাক হতেই হয়। কারণ এই স্বরূপনারায়ণের মেলায় মূলত আছে পুজো দিতে। বিভিন্ন রোগ নিয়ে উপস্থিত হয় রোগী বা রোগীর পরিবার। কেউবা মানত করে থাকেন রোগের সমস্যার সমাধান হলে এই স্বরূপ নারায়ণের কাছে পুজো দিয়ে যাবেন।
আরও পড়ুনঃ Hilsa Export: দুর্গাপূজা উপলক্ষে ভারতে পদ্মার ইলিশ রফতানি শুরু
তবে সেই মন্দিরে আসেন মূলত যারা ছোট অবস্থায় কথা বলতে পারে না বা মানুষের শরীরের চামড়া সমস্যা এরকম বহুবিধ রোগ নিয়ে(Traditional Healing)। তবে মজার ব্যাপার এই মন্দিরে পুজোর উপকরণ হিসেবে দিতে হয়, কথা বলতে না পারায় তাদের জন্য ওল দিয়ে পুজো, আবার যাদের চামড়ার সমস্যা তাদের চুন দিয়ে, আবার কোন কোন রোগের পুজর উপকরণ হিসেবে ঝাঁটাকাঠিও দেওয়া হয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
যদিও বিজ্ঞানের যুগে এর কতটা ভিত্তি আছে তা প্রশ্ন থাকলেও তবে মানুষের কাছে ভগবানের প্রতি বিশ্বাস ও আস্থা হয়তো আছে বলেই যুগ যুগ ধরে এই কুরিয়া গ্রামে স্বরূপনারায়ণের মন্দিরে এ বিশেষ দিনটিতে হাজার হাজার মানুষ উপস্থিত হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে(Traditional Healing)। তবে আজ সেই বিশেষ দিন অর্থাৎ আজ ভাদ্র সংক্রান্তি। তাই সকাল থেকে উপচে পড়া ভিড় এই কুলিয়া গ্রামে। কেউ দিতে এসেছেন পুজো আবার কেউ দেখতে এসেছেন মেলা। সকাল থেকেই তাই জমজমাট কোলাঘাটের এই কুলিয়া গ্রামে।


