কলকাতা

হাওড়া স্টেশন: দক্ষিণবঙ্গের প্রাচীন রেল জংশনের গোড়ার কথা

১৮৫৪ সালের ১৫ আগস্ট ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের প্রথম টার্মিনাস হিসেবে যাত্রা শুরু করেছিল হাওড়া স্টেশন ।

Truth Of Bengal: বিশ্বের অন্যতম প্রাচীন রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল। ভারতীয় রেলকে বলা হয় লাইফলাইন। দেশে ব্যবসা বাড়ানো ও শিল্পের প্রসারে কাঁচামাল জোগাড় করা ও উৎপন্ন পণ্য দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতে রেলপথ তৈরির পরিকল্পনা করে ব্রিটিশরা। এছাড়াও দেশে উন্নত যোগাযোগ ব্যবস্থা তুলে ধরতে ভারতে রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করে ব্রিটিশ সরকার। ১৮৫৪ সালের ১৫ আগস্ট ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের প্রথম টার্মিনাস হিসেবে যাত্রা শুরু করেছিল হাওড়া স্টেশন ।(Howrah Station) তখনকার কাঠের কাঠামোর ছোট্ট একটি স্টেশন থেকে আজ পূর্ব ভারতের অন্যতম প্রধান রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে হাওড়া স্টেশন। একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, প্রাচীন স্থাপত্যশৈলী ও আধুনিক উন্নতির মেলবন্ধন হল এই হাওড়া স্টেশন। ১৮৫৪ সালের ১৫ আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়। যেটি ছিল ভারতের রেল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু দক্ষিণবঙ্গের সবচেয়ে পুরনো রেল জংশন কিন্তু হাওড়া বা শিয়ালদহ নয়। দক্ষিণবঙ্গের সবচেয়ে পুরনো রেল জংশন হল খানা জংশন। ১৮৫৯ সালে পূর্ব বর্ধমানের রেল স্টেশন খানা জংশন মর্যাদা লাভ করে।

[আরও পড়ুন: Modi Birthday: ৭৫-এ পা দিলেন নরেন্দ্র মোদি, শুভেচ্ছা জানালেন বিশ্বনেতারাও ]

প্রতিদিন কত শত লোকাল, দূরপাল্লার ট্রেন ও মালগাড়ি এই স্টেশনের (Howrah Station)ওপর দিয়ে ছুটে চলে। অসংখ্য মানুষ যাতায়াত করে। জানা যায়, ১৯ শতকের মাঝামাঝি সময় টেগোর অ্যান্ড কোম্পানি দামোদর নদের নারায়ণকুড়ি ঘাট থেকে কয়লা পাঠাত কলকাতায়। কিন্তু নদীর নাব্যতা কম হওয়ায় সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে। কয়লা পরিবহণ ব্যবসাকে লাভজনক করে তুলতে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কলকাতা ও হুগলির মধ্যে প্রথম রেলপথটি রানিগঞ্জ পর্যন্ত প্রসারিত করে। ১৮৫৯ সালে রাজমহল পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হয়। শুরু হয় হাওড়া দিল্লি প্রধান রেলপথ নির্মাণের কাজ। এসময় খানা জংশন মর্যাদা পায়। ১৮৬৬ সালে কলকাতা আর দিল্লির মধ্যে রেলপথ সংযোগ স্থাপন করা হয়। প্রাথমিকভাবে কর্ড লাইন হিসাবে বিবেচিত হলেও দক্ষিণবঙ্গের সবচেয়ে পুরনো রেল জংশন হল খানা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

হাইলাইট- ১৮৫৪ সালের ১৫ আগস্ট ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের প্রথম টার্মিনাস হিসেবে যাত্রা শুরু করেছিল হাওড়া স্টেশন । তখনকার কাঠের কাঠামোর ছোট্ট একটি স্টেশন (Howrah Station)থেকে আজ পূর্ব ভারতের অন্যতম প্রধান রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে হাওড়া স্টেশন। একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, প্রাচীন স্থাপত্যশৈলী ও আধুনিক উন্নতির মেলবন্ধন হল এই হাওড়া স্টেশন। ১৮৫৪ সালের ১৫ আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়। যেটি ছিল ভারতের রেল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু দক্ষিণবঙ্গের সবচেয়ে পুরনো রেল জংশন কিন্তু হাওড়া বা শিয়ালদহ নয়। দক্ষিণবঙ্গের সবচেয়ে পুরনো রেল জংশন হল খানা জংশন। ১৮৫৯ সালে পূর্ব বর্ধমানের রেল স্টেশন খানা জংশন মর্যাদা লাভ করে।

Related Articles