রাজ্যের খবর

Metro Disruption: এ বার গ্রিন লাইনে মেট্রো বন্ধ, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা স্তব্ধ

Kolkata Metro's Green Line faced major disruption on Wednesday morning due to technical issues. Services between Sector V and Howrah Maidan were suspended for over an hour, causing commuter chaos.

Truth Of Bengal: ব্লু লাইনে মেট্রো নিয়ে নাজেহাল সাধারণ যাত্রীরা। এ বার গ্রিন লাইনে ভোগান্তি। বুধবার সকাল থেকেই এই লাইনে মেট্রো ৩-৪ মিনিট দেরিতে আসছিল বলে অভিযোগ(Metro Disruption)। সকাল ১০টা ৩৪ নাগাদ হঠাৎই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ শুধু একটি শহরের নাম নয়, রাজনৈতিক,সাংস্কৃতিক ও প্রশাসনিক ইতিহাসের অধ্যায় মুর্শিদাবাদ

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে গ্রিন লাইনে পরিষেবা স্তব্ধ হয়ে যায়(Metro Disruption)। চরম নাকাল হতে হয় যাত্রীদের। মেট্রোর তরফে জানানো হয়েছে, টেকনিক্যাল সমস্যার কারণে পরিষেবা বন্ধ রাখতে হয়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এর পরে ১১টা ৪৬ নাগাদ মেট্রো চালু হয় হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত। এখনও বন্ধ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা।

[বিস্তারিত আসছে…]

Related Articles