Afridi Criticism: জামাই শাহিনকে তোপ দাগলেন আফ্রিদি, বললেন, ‘তোমাকে এত রান করতে কে বলেছে?’
প্রসঙ্গত, গত রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান।
Truth of Bengal: এশিয়া কাপ চলার মাঝেই, বিশেষ করে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ হারার পরই জামাইকে তোপ দাগলেন শ্বশুর। সেই শ্বশুর আবার হলেন বিশ্ব ক্রিকেটের আঙিনায় একজন নামকরা প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। আর যাঁর বিরুদ্ধে এমন তোপ দাগলেন, তিনি হলেন তাঁর জামাই বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের বোলিং বিভাগের অন্যতম অস্ত্র শাহিন শাহ আফ্রিদি (Afridi Criticism)।
প্রসঙ্গত, গত রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতীয় বোলারদের বিশেষ করে স্পিনার কুলদীপ যাদবের ঘূর্নি বলে দিশেহারা হয়ে পড়েন বেশিরভাগ পাক ব্যাটার। এমনকি একটা সময় সলমান আগার দলের ব্যাটারদের হাল এতটাই করুণ ছিল যে স্কোরবোর্ডে ১০০ রান হবে কি না তা নিয়েও অনেকে সন্দিহান ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যাট হাতে পাক দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন শাহিন। ১৬ বলে ৩৩ রানের ইনিংস উপহার দেন তিনি। তার মধ্যে ছক্কা ছিল ৪টি (Afridi Criticism)।
কিন্তু জামাই শাহিনের এমন পারফরম্যান্সে মোটেই খুশি হতে পারেননি শ্বশুর শাহিদ আফ্রিদি। কিন্তু কেন, তিনি আচমকা রেগে গেলেন জামাই শাহিনের ওপর। যা শুনলে হয়ত অনেকেই অবাক হবেন। শ্বশুর আফ্রিদি জানান, ‘শাহিন ব্যাটে রান করেছে বলেই পাকিস্তান ১০০ রানের গণ্ডি পার করতে পেরেছে। কিন্তু পাকিস্তান দলে কি আর কেউ নেই, যিনি রান করতে পারেন? আসলে ও ব্যাট হাতে রান করুক এটা আমি কখনই চাই না। আমি সব সময়ই দেখতে চাই শাহিন বল হাতে নিজের সেরা ছন্দে পারফরম্যান্স করুক। ওকে মাথায় রাখতে হবে কিভাবে ভাল করলে আরও সাফল্য পাওয়া যায়। বোলিং নিয়ে আরও চিন্তা-ভাবনা করুক। তাহলেই আমি খুশি হব (Afridi Criticism)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এখানেই শেষ নয়, শ্বশুর আফ্রিদি আরও বলেন, ‘এর পাশাপাশি শাহিনকে মাঠে নামার আগে সবদিক থেকেই আরও আত্মবিশ্বাসী হতে হবে। না হলে নিজের চেনা ছন্দ কখনোই ফিরে পাবে না।’ পাশাপাশি অপর বোলার সাইমকেও একই পরামর্শ দেন পাক দলের প্রাক্তন সিনিয়র আফ্রিদি। প্রসঙ্গত, এখন দেখার বিষয় হল শ্বশুর শাহিদ আফ্রিদির মতামত কতটা মেনে চলেন জামাই শাহিন শা আফ্রিদি তা আগামী দিনেই জানা যাবে।






