Body Found: কপালে আঘাতের চিহ্ন, গল গল করে বের হচ্ছে রক্ত! সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
A blood-soaked body with a deep head injury was found early Tuesday near Kandakhala Bypass in Shantipur, Nadia. Identity unknown. Police investigation is underway under Ranaghat Police District.
Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: কপালে গভীর আঘাতের চিহ্ন, গোটা মুখ রক্তাক্ত। সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত কন্দখোলা বাইপাস এলাকার(Body Found)। জানা যায় কন্দখোলা বাইপাসের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই মৃতদেহের কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে। যেখান দিয়ে কল কল করে বের হচ্ছে রক্ত। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমান সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের হাতির মাইগ্রেশন পরিবেশগত পরিবর্তন নয়, সামাজিক অভিঘাত
স্থানীয়দের অনুমান কপালে যেভাবে আঘাতের চিহ্ন রয়েছে হয় ওই ব্যক্তিকে গুলি করা হয়েছে না হলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তবে মৃতদেহটির পরিচয় এখনো জানা যায়নি(Body Found)। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি কি কারণে এমন ঘটনা ঘটলো বা মৃতদেহটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে সাতসকালে এমন ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে গত এক মাসের মধ্যে নদীয়ার বিভিন্ন এলাকায় একাধিক খুনের ঘটনাকে কেন্দ্র করে এমনিতেই উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
মঙ্গলবার সকালে এবার রানাঘাট পুলিশ জেলার তত্ত্বাবধানে শান্তিপুর কন্দখোলায় আবারো রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে ঘটনায় পুলিশের অনেকটাই বাড়তি চাপ বাড়লো, যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসছে ততক্ষণ পর্যন্ত পুলিশ পোস্ট করতে পারছে না মৃত্যুর কারণ।






