খেলা

Rajat Patidar: দক্ষিণাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফির খেতাব জয় মধ্যাঞ্চলের

After winning the IPL 2024 with RCB, Rajat Patidar continues his stellar year by leading Central Zone to a Duleep Trophy win, defeating North Zone by 6 wickets.

Truth Of Bengal: চলতি বছরটা দারুণ যাচ্ছে আরসিবি ক্রিকেটার রজত পাতিদারের। দীর্ঘ ১৭ বছরের অবসান ঘটিয়ে এবার অধরা আইপিএল ট্রফি জয় করেছে রজত পাতিদারের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(Rajat Patidar)। সেই রেশ কাটিয়ে আরও একটি খেতাব জয়ের স্বাদ পেলেন পাতিদার। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে উত্তরাঞ্চলকে ৬ উইকেটে হারিয়ে চলতি মরসুমের দলীপ ট্রফি ঘরে তুলে নিল মধ্যাঞ্চল।

আরও পড়ুনঃ Illegal Firearms: আগ্নেও অস্ত্রসহ গ্রেফতার এক যুবক, উদ্ধার সেভেন এমএম পিস্তল ও এক রাউন্ড কার্তুজ

প্রথম ইনিংসে ব্যাট করে দক্ষিণাঞ্চলের সংগ্রহ মাত্র ১৪৯ রান। সেই ইনিংসে তাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছিলেন তন্ময় আগরওয়াল(Rajat Patidar)। বল হাতে মধ্যাঞ্চলের হয়ে একাই ৫টি উইকেট ঝুলিতে পুড়েছিলেন সারাংশ জৈন। এবং চারটি উইকেট নেন কুমার কার্তিক।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

জবাবে ব্যাট করতে নেমে বিশাল রান তোলে মধ্যাঞ্চল। তাদের সংগ্রহ ৫১১ রান। তাদের হয়ে দুরন্ত ব্যাট করে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অধিনায়ক পাতিদার ও যশ রাঠোর(Rajat Patidar)। বল হাতে দক্ষিণাঞ্চলের হয়ে চারটি করে উইকেট নেন গুরজানপ্রীত সিং ও অঙ্কিত শর্মা।

প্রথম ইনিংসেই ৩৬২ রানে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৪২৬ রান। এই ইনিংসে সেঞ্চুরির প্রায় দোরগড়ায় পৌঁছেও ব্যর্থ হতে হয় দুই ব্যাটার আন্দ্রে সিদ্ধার্থ ও অঙ্কিত শর্মাকে। কিন্তু প্রথম ইনিংসে বিশাল রানে এগিয়ে থাকার সুযোগ কাজে লাগিয়ে সোমবার ম্যাচের শেষ দিনেই জয়ের জন্য প্রয়োজনীয় মাত্র ৬৫ রান তুলে নেয় পাতিদারের দল। তবে তাঁদের খোয়াতে হয় চারটি উইকেট।

Related Articles