দেশ

ভারতেই তৈরি হবে রাফাল! ২ লক্ষ কোটির প্রকল্পে ইতিহাস গড়তে চলেছে ভারত

।সূত্রের খবর, বায়ুসেনার জমা দেওয়া এই প্রস্তাব বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন দফতরে যাচাই-বাছাই হচ্ছে।

Truth Of Bengal:  ভারতেই এবার তৈরী হতে চলেছে রাফাল যুদ্ধবিমান। ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমান তৈরি করবে ভারতের একাধিক এরোস্পেস সংস্থা। প্রতিরক্ষা মন্ত্রকের হাতে এসে পৌঁছেছে ১১৪টি ‘মেড ইন ইন্ডিয়া’ রাফাল যুদ্ধবিমান ( Dassault Rafale) কেনার প্রস্তাব। ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন-এর সঙ্গে যৌথভাবে এই যুদ্ধবিমান তৈরি করবে ভারতের একাধিক শীর্ষস্থানীয় এয়ারোস্পেস সংস্থা। মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ২ লক্ষ কোটি টাকারও বেশি, যার মধ্যে ৬০ শতাংশ দেশীয় প্রযুক্তি ও যন্ত্রাংশের মাধ্যমে সম্পন্ন হবে ।সূত্রের খবর, বায়ুসেনার জমা দেওয়া এই প্রস্তাব বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন দফতরে যাচাই-বাছাই হচ্ছে। শীঘ্রই এটি ডিফেন্স প্রোকিউরমেন্ট বোর্ড এবং পরে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলে পাঠানো হবে। প্রয়োজনীয় অনুমোদন মিললেই শুরু হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের কাজ।

আরও পড়ুনঃ Mizoram Railway: দেশের অন্যতম চ্যালেঞ্জিং রেল প্রকল্পের উদ্বোধন করলেন মোদি, রেলপথে যুক্ত আইজল

বর্তমানে বায়ুসেনারের বহরে রয়েছে ৩৬টি রাফাল, নৌবাহিনীও যুক্ত করেছে আরও ৩৬টি। নতুন চুক্তির মাধ্যমে মোট রাফাল সংখ্যা দাঁড়াবে ১৭৬-এ। সাম্প্রতিক সময়ে পাকিস্তান সীমান্তে ‘অপারেশন সিন্দূর’-এ রাফালের সফলতা এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।নতুন রাফালগুলিতে যুক্ত হবে উন্নত দূরপাল্লার এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, যা বর্তমান স্ক্যালপ মিসাইলের থেকেও শক্তিশালী।( Dassault Rafale)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পাশাপাশি ভারতে তৈরি হবে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও মেরামতের আধুনিক কেন্দ্র। ইতিমধ্যেই হায়দরাবাদে এম-৮৮ ইঞ্জিনের জন্য এমআরও ইউনিট স্থাপনের পরিকল্পনা শুরু হয়েছে। উৎপাদনে অংশ নেবে টাটা-সহ একাধিক ভারতীয় সংস্থা।আগামী দিনে ভারতের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা হবে সু-৩০ এমকেআই, রাফাল এবং দেশীয় এলসিএ মার্ক ১এ। বর্তমানে ১৮০টি এলসিএ যুদ্ধবিমানের অর্ডার দেওয়া হয়েছে, এবং ২০৩৫ সালের পর যুক্ত হবে দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প শুধু প্রতিরক্ষা শক্তিই বাড়াবে না, বরং ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার দিকে এক ঐতিহাসিক পদক্ষেপ হয়ে থাকবে।( Dassault Rafale)