India US: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প, মোদিকে বললেন ‘প্রিয় বন্ধু’
পাশাপাশি, দু’দেশের মধ্যে আটকে থাকা বাণিজ্য চুক্তি শীঘ্রই সম্পন্ন হবে বলে আশ্বাসও দিয়েছেন ট্রাম্প
Truth of Bengal: ভারতের সঙ্গে আমেরিকার আর কোনও চুক্তি সম্ভব নয় বলার পরেও সুর নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতে ট্রাম্পের ফোন ধরেননি মোদি, ফলে সম্পর্কের অবনতি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে তাঁর সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি, দু’দেশের মধ্যে আটকে থাকা বাণিজ্য চুক্তি শীঘ্রই সম্পন্ন হবে বলে আশ্বাসও দিয়েছেন ট্রাম্প (India US)।
আরও পড়ুনঃ Body Found: মুর্শিদাবাদের রানীনগরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
ট্রাম্প তাঁর সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য জট ছাড়াতে আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী। আমি বিশ্বাস করি এই আলোচনা দ্রুত সমাধানে পৌঁছবে। এর জবাবে প্রধানমন্ত্রী মোদি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ভারত ও আমেরিকা দীর্ঘদিনের বন্ধু ও অংশীদার। আমি নিশ্চিত আমাদের বাণিজ্য আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের নতুন সম্ভাবনা তৈরি করবে। আমাদের আধিকারিকরা এই চুক্তি নিয়ে কাজ করছেন এবং শীঘ্রই তা সম্পন্ন হবে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের দুই দেশ একজোট হয়ে নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করবে (India US)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, অতীতে ট্রাম্পের অন্যায্য দাবির কাছে মাথানত না করায় দুই দেশের বাণিজ্য চুক্তি আটকে যায়। পাশাপাশি, রুশ তেল আমদানির কারণে ভারতের উপর চাপ সৃষ্টি করে আমেরিকা এবং ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেয়। বাণিজ্য চুক্তির অগ্রগতি না হলে আলোচনায় বসা হবে না বলেও জানায় হোয়াইট হাউস। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যে মোদির চিন সফর এবং ভারত-রুশ-চিন কূটনৈতিক অক্ষের সম্ভাবনা তৈরি হয়। ট্রাম্প সোশাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে তীব্র মন্তব্য করলেও ঘণ্টাখানেকের মধ্যেই নরম হন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। এবার দু’দেশের সম্পর্ক নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে। পুরোনো অভিমান ভুলে আলোচনার মাধ্যমে বাণিজ্য চুক্তির সমাধান এবং অংশীদারিত্বের শক্তিশালী ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দুই দেশের নেতৃত্ব (India US)।






