স্বাস্থ্য

আপনার হেয়ার স্টাইলও বায়ুদূষণের কারণ! গবেষণার রিপোর্টে চাঞ্চল্য

গবেষণায় দেখা যায়, মানুষ অজান্তেই চুলের স্টাইল করতে গিয়ে বায়ুদূষণের শিকার হচ্ছে। ন্যানোপার্টিকেল শরীরে ঢুকছে।

Truth Of Bengal: যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়াকে বায়ুদূষণের কারণ বলে মনে করা হয়। তবে সম্প্রতি Purdue University এর একদল গবেষকের করা গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, সাধারণ হেয়ার কেয়ার প্রোডাক্ট হিটিং স্টাইলিং টুলের প্রভাবে ন্যানোপার্টিকেল বের হয়। যা অনেকটা ব্যস্ত রাস্তায় যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া থেকে হওয়া বায়ুদূষণের সমান।

Environmental Science & Technology নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণা রিপোর্ট। গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, হেয়ার স্টাইলিং করার সময় চুলের চেয়েও ২০০ গুণ ছোটো ৫০০ ন্যানোমিটার পর্যন্ত আয়তনের ন্যানোপার্টিকেল বেরোয় যা ফুসফুসের ভেতরে ঢুকে যেতে পারে। Purdue University এর অধীনে Lyles School of Civil and Construction Engineering এর সহকারী অধ্যাপক নুসরত জং ও তাঁর পিএইচডি গবেষক জিয়াংঝুই লিউইন মিলে হেয়ার প্রোডাক্টের রাসায়নিক উপাদান নিয়ে গবেষণা চালান।

চুলের স্টাইল করতে গিয়ে চুলে যে হিট বা তাপ দেওয়া হয় তার সঙ্গে হেয়ার কেয়ার প্রোডাক্টের রাসায়নিক মিশে গিয়ে বায়ুদূষণ কীরকম হয় সেটা দেখাই ছিল গবেষণার মূল উদ্দেশ্য। গবেষণায় দেখা যায়, মানুষ অজান্তেই চুলের স্টাইল করতে গিয়ে বায়ুদূষণের শিকার হচ্ছে। ন্যানোপার্টিকেল শরীরে ঢুকছে।

Related Articles