Sagarpara Bust: সাগরপাড়ায় উদ্ধার ২১ কেজি গাঁজা, গ্রেফতার দুই যুবক
In Murshidabad’s Sagarpara, police arrested two youths—Samirul Hossain (23) and Jamrul Sheikh (19)—seizing 21.55 kg of ganja; investigation now probing destination and wider involvement.
Truth Of Bengal: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সাগরপাড়ায় আবারও বড় মাদক চক্রের সন্ধান মিলল। সূত্রভিত্তিক তথ্যের ভিত্তিতে ৮ই সেপ্টেম্বর (সোমবার) সাগরপাড়া থানার পুলিশ সীতানগর বুড়ো বট-টোলার কাছে অভিযান চালিয়ে দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে(Sagarpara Bust)। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম সামিরুল হোসেন (২৩), জামরুল শেখ (১৯), উভয়ের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার ভিল-চরকাকমারি এলাকায়। গতকাল রাতে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরসেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম সাগরপাড়া থানার পুলিশ সীতানগর বুড়ো বট-টোলার কাছে অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সাদা বস্তায় ২১.৫৫০ কেজি গাঁজা।
[আরও পড়ুনঃ Shantipur Murder: শান্তিপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশের বড়সড় সাফল্য, এবার পুলিশের জালে মূল পান্ডা]
জামরুল শেখের কাছ থেকে একটি ভিভো Y21E স্মার্টফোন ও সামিরুল হোসেনের কাছ থেকে একটি রেডমি নোট ১১ স্মার্টফোন উদ্ধার করে পুলিশ(Sagarpara Bust)। তারপর তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা চোরাচালানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তবে সঠিক গন্তব্য ও এর সঙ্গে জড়িত অন্যদের নাম খুঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সেই বিষয়েও খোঁজ খবর করছে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট মামলা দায়ের করে পুলিশ(Sagarpara Bust)। ধৃতদের মঙ্গলবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ।



