Teesta Tragedy: তিস্তায় তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার
After days of search operations, the body of teenager Ranjan Roy, who drowned in Teesta River in Jalpaiguri, was found 5 km away.
Truth Of Bengal: জলপাইগুড়ি: চার বন্ধু মিলে স্নান করতে নেমে গত শুক্রবার তিস্তা নদীতে তলিয়ে যায় রঞ্জন রায় নামে এক কিশোর। ক্রান্তি ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের শান্তির মোড় এলাকায় তিস্তা নদীতে তলিয়ে যায় ঐ কিশোর। এরপর কিশোরের খোঁজে তিস্তা নদীতে এনডিআরএফ কর্মীরা। যদিও কিশোরের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সোমবার প্রায় পাঁচ কিলোমিটার দূরে চাপাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতের সেঙ্গপাড়া এলাকায় একটি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই এলাকায় ভিড় জমে যায়।
আরও পড়ুনঃ Asia Cup: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে আম্পায়ার থাকবেন মাসুদুর
পরবর্তীতে খবর পেয়ে সেখানে আসেন রঞ্জন রায়ের পরিবারের সদস্যরা। ততক্ষণে দেহটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়। দেহটি রঞ্জন রায়ের বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা এবং কান্নায় ভেঙ্গে পড়েন। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এদিকে এই খবর পাওয়া মাত্র এলাকার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, ক্রান্তির বিডিও রিমিল সোরেন, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়, স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত প্রধান সহ অনেকে মৃত কিশোরের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা। ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।






