Venice Win: চিত্রপরিচালক অনুপর্ণা রায়কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Indian filmmaker Anupurna Roy becomes the first from India to win Best Director in the Orizzonti section at the 82nd Venice Film Festival.
Truth Of Bengal: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের জয়জয়কার। ৮২ তম সেরা পরিচালক অনুপূর্ণা রায়ের। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি। গর্বিত তাঁর পরিবারও(Venice Win)। প্রথম অনুপর্ণা রায় পরিচালক হিসিবে পুরস্কার পান। এর আগে কোনো ভারতীয় পরিচালক এই পুরস্কার পাননি। নিতুড়িয়ার সরবড়ির কাছে নারায়ণপুরের বাসিন্দা অনুপর্ণা। সকলে তাঁকে ‘মাম্পি’ নামেই ডাকে। নিতুরিয়ার হাইস্কুলের ছাত্রী ছিলেন তিনি। অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পাওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুনঃ Aadhaar VoterID: ভোটার তালিকা সংশোধনে আধার ব্যবহারের অনুমতি, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে(Venice Win)। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনো ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে(Venice Win)। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়। আমি প্রার্থনা করব, অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরো উজ্জ্বল করুন।”





