দেশ

Aadhaar VoterID: ভোটার তালিকা সংশোধনে আধার ব্যবহারের অনুমতি, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ

ভোটার তালিকায় নাম তোলার জন্য যেসব নথিকে প্রামাণ্য হিসাবে গণ্য করে, সেখানে এবার আধার হবে ১২তম নথি।

Truth of Bengal: বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চলাকালীন আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর দ্বৈত বেঞ্চ এই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে জানায়, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণযোগ্য, তবে তা কোনও অবস্থাতেই নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্ট জানায়, নির্বাচন কমিশন (ECI) ভোটার তালিকায় নাম তোলার জন্য যেসব নথিকে প্রামাণ্য হিসাবে গণ্য করে, সেখানে এবার আধার হবে ১২তম নথি। এতদিন পর্যন্ত কমিশন ১১টি নথিকে বৈধ হিসেবে মান্যতা দিত। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আধার (Aadhaar VoterID)।

আরও পড়ুনঃ Harbhajan Donation: বন্যা দুর্গত পঞ্জাবের মানুষদের পাশে দাঁড়ালেন হরভজন

আদালত নির্দেশ দেয়, “ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড ব্যবহার করা যেতে পারে। তবে এটি কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না। নির্বাচনী প্রক্রিয়ায় এটি শুধুমাত্র একাধিক পরিচয়পত্রের মধ্যে একটি।” বিচারপতিরা রায়ে বলেন, “আমরা স্পষ্ট করে জানাচ্ছি, আধার কার্ড ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়। কেউ যদি নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার দাখিল করেন, তা গ্রহণযোগ্য হবে না।” আদালত আরও বলে, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় ভোটার তালিকার সঙ্গে আধার সংযুক্ত করা যেতে পারে, তবে তাতে নাগরিকত্বের স্বীকৃতি মেলে না (Aadhaar VoterID)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এই নির্দেশ সারা দেশের ক্ষেত্রে নয়, আপাতত শুধুমাত্র বিহার রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার জন্যই প্রযোজ্য। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ভবিষ্যতে এই সিদ্ধান্তের প্রভাব বা প্রয়োগ অন্যান্য রাজ্যে কীভাবে হবে, তা নির্ভর করবে পৃথক আইনি পর্যালোচনার উপর। উল্লেখ্য, বিহারে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা চলাকালীন আধার সংযুক্তিকরণ ঘিরে বিতর্ক শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, নাগরিকত্বের প্রমাণ না থাকা সত্ত্বেও আধার কীভাবে বৈধ নথি হতে পারে। সেই বিতর্কেই সোমবার আদালত স্পষ্ট ব্যাখ্যা দেয়—আধার শুধু পরিচয়পত্র, নাগরিকত্বের দলিল নয় (Aadhaar VoterID)।

Related Articles