রাজ্যের খবর

Construction Negligence: খেলার সময় হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পরে মৃত্যু হল এক শিশুর

A tragic incident in Murshidabad’s Jamiya Nagar claims the life of a 7-year-old boy after a construction site gate collapses.

Truth Of Bengal: কয়েকজন শিশু খেলার সময় হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পরে মৃত্যু হয় এক শিশুর। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দুই শিশু(Construction Negligence)। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন জামিয়ানগর এলাকায়। পরিবার সূত্রে জানাযায়, মৃত শিশুর নাম তানবীর শেখ(৭)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানে পড়াশুনা করতো। জখম আরো দুই শিশুর নাম আরিফুল শেখ এবং মোস্তাফিজুর রহমান। সকলের বাড়ি জামিয়ানগর গ্রামে।

আরও পড়ুনঃ Tata Discount: কর কমতেই কমছে গাড়ির দাম, টাটার বিভিন্ন মডেলে মিলছে বিশাল ছাড়

স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই জামিয়া নগর এলাকায় একটি বাড়ি নির্মাণ করা হচ্ছিল। সেই বাড়িতেই বড় লোহার গেট করা হয়। কিন্তু অভিযোগ সেই গেট কোনরকম ভাবে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছিল(Construction Negligence)। সোমবার সকালে সেখানে খেলা করছিল তিন শিশু। তখনই ঘটে দুর্ঘটনা। খেলা করার সময় হঠাৎ লোহার গেটটি শিশুদের উপর চাপা পরে যায়। স্থানীয়রা তড়িঘড়ি তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তানভীর সেখের। গুরুতর যখন অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় মোস্তাফিজুর রহমান এবং আরিফুল শেখকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। সকাল সকাল হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে(Construction Negligence)। এভাবে কোনরকম নিরাপত্তা ছাড়াই নির্মীয়মান বাড়িতে রাস্তার পাশে কেন গেট রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযুক্ত বাড়ি মালিক রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

Related Articles