খেলা

Harbhajan Donation: বন্যা দুর্গত পঞ্জাবের মানুষদের পাশে দাঁড়ালেন হরভজন

দেশের এই সাংসদ তাঁর তহবিল থেকে ৮টি যন্ত্রচালিত নৌকা দান করেছেন। পাশাপাশি নিজের টাকা খরচ করে দুর্গতদের সাহায্যের জন্য আরও ৩টি যন্ত্রচালিত নৌকোও কিনে দিয়েছেন।

Truth of Bengal: বর্তমানে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়ে রয়েছে পঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্থ বহু মানুষ। এবার সেই দুর্গত মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ হরভজন সিং।

দেশের এই সাংসদ তাঁর তহবিল থেকে ৮টি যন্ত্রচালিত নৌকা দান করেছেন। পাশাপাশি নিজের টাকা খরচ করে দুর্গতদের সাহায্যের জন্য আরও ৩টি যন্ত্রচালিত নৌকোও কিনে দিয়েছেন। এবং বন্যা দুর্গত মানুষেরা যাতে চিকিৎসার জন্য কোনওরকম অসুবিধার মুখোমুখি না হন, তারজন্য অ্যাম্বুলেন্সও কিনে দিয়েছেন ভাজ্জি। এখানেই শেষ নয়, এরপর হরভজন আর্থিকভাবেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের দিকে। ওই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ তুলে দেওয়ারও ব্যবস্থা করেছেন তিনি (Harbhajan Donation)।

আরও পড়ুনঃ তরুণদের বিপ্লবে উত্তপ্ত নেপাল! সংসদ ভবনে বিপ্লবীরা, জারি কারফিউ, দেখুন ভিডিয়ো

সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে হরভজনের অনুরোধে সাড়া দিয়ে একটি ক্রীড়া সংস্থা পাশে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ভাজ্জির দুই বন্ধুও যথাক্রমে দিয়েছেন ৬ লক্ষ ও ১২ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা ইতিমধ্যে সংগ্রহ এবং দানও করা হয়েছে (Harbhajan Donation)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, পঞ্জাবের ভয়াবহ বন্যায় ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বর্তমান পঞ্জাব কিংসের অন্যতম কর্তা প্রীতি জিন্টাও। এছাড়াও দেশের অনেক শিল্পী ও ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন সাহায্যের জন্য। এবার সেই তালিকায় যুক্ত হলেন পঞ্জাব কি পুত্তর হরভজন সিং (Harbhajan Donation)।

Related Articles