Suryakumar Yadav: সূর্যকে নেতৃত্বের চেয়ে ব্যাটিংয়ের উপর বেশি নজর দিতে বললেন রাহানে
নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এমআই তারকাকে নেতৃত্বের চেয়ে নিজের ব্যাটিংয়ের উপর বেশি নজর দিতে বলেন।
Truth Of Bengal: ৯ তারিখে শুরু হবে এশিয়া কাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ দাপট ধরে রাখা। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক সূর্যকুমার যাদবকে বড় পরামর্শ দিলেন অজিঙ্কা রাহানে। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এমআই তারকাকে নেতৃত্বের চেয়ে নিজের ব্যাটিংয়ের উপর বেশি নজর দিতে বলেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে সূর্যের ব্যাটিং বেশ গুরুত্বপূর্ণ হবে আসন্ন টুর্নামেন্টে।(Suryakumar Yadav)
[আরও পড়ুন:CBI Raid: সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ফের সিবিআই, হঠাৎ কেন জেলবন্দী থাকাকালীন হানা? ]
রাহানে বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভালো যাইনি সূর্যকুমার যাদবের। তবে বেশ ভালো কামব্যাক করেছে আইপিএলে। পাঁচটি অর্ধশতরানের পাশাপাশি টুর্নামেন্ট শেষ করেছে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ‘স্ট্রাইক রেট’ও ভালো ছিল। আমরা সকলেই জানি ও একজন ভয়ঙ্কর ব্যাটার। এই ফরম্যাটে ও খুব ভালোই পারফর্ম করেছে। তবে দেখার বিষয় যে ওর ব্যাটিং কেমন হয়, বিশেষ করে সার্জারির পর।”(Suryakumar Yadav)
লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal
তিনি আরও বলেন, “সূর্যকুমার যাদব একজন অধিনায়ক হিসেবে বেশ ভাল। ও প্রোঅ্যাক্টিভ অধিনায়ক। সত্যিই অতীতে ও দলকে ভালো নেতৃত্ব দিয়েছে। তবে আমি মনে করি এই এশিয়া কাপে ওর ব্যাটিং বেশ গুরুত্বপূর্ণ হবে।” রাহানে বুঝিয়ে দেন যে স্কাইকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে টুর্নামেন্টে এবং তাঁর ব্যাট থেকে রান আসা জরুরি।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদবের অভিষেক ঘটে ২০২১ সালে। তাঁর প্রথম ম্যাচটি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর ধীরে ধীরে একের পর এক ভালো ইনিংস খেলে তিনি টি-২০ দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। এই পর্যন্ত তাঁর ঝুলিতে অর্ধশতরানের সংখ্যা ২১টি এবং শতরানের সংখ্যা ৪টি। এই মুহূর্তে তিনি টি-২০ দলের অধিনায়ক এবং তাঁর নেতৃত্বে এখনো পর্যন্ত বেশ ভালই পারফর্ম করেছে দল।(Suryakumar Yadav)






