Shreyas Iyer: অসুস্থ শ্রেয়সের দ্রুত আরোগ্য কামনায় ছটপুজোয় প্রার্থনা সূর্যকুমার যাদবের মায়ের
তবে শ্রেয়স এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
Truth of Bengal: সম্প্রতি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে পাঁজরে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভরতি হয়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ার। তারপরই শ্রেয়স কেমন আছেন তা নিয়ে প্রতিনিয়ত জল্পনা বাড়তে থাকে সকলের মধ্যে। তবে শ্রেয়স এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। এবং অসুস্থ শ্রেয়সের পাশে দাঁড়াতে ইতিমধ্যে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন বোন শ্রেষ্ঠা। তবে সবচেয়ে নজর কেড়েছেন সূর্য কুমার যাদবের মা। শ্রেয়সের সুস্থতা কামনা করে সম্প্রতি তিনি ছটপুজোর দিনে ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছেন।
সূর্যের মায়ের এই ভিডিওবার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এরপর ঈশ্বরের কাছে তিনি কি জানতে চাইলে স্কাইয়ের মা বলেন, ‘শ্রেয়সের জন্য আমি শুধু একা প্রার্থনা করলেই হবে না, আপনারা সকলেই শ্রেয়সের জন্য প্রার্থনা করুন যাতে ও দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসতে পারে।’
উল্লেখ্য, শ্রেয়স আহত হয়ে হসাপাতালে ভরতি হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন সূর্যকুমার। এই প্রসঙ্গে স্কাই গত মঙ্গলবারই জানিয়েছিলেন যে, টিম ইন্ডিয়ার ফিজিও কমলেশ জৈনের কথা হয়, এবং তারপর যখন দেখলাম শ্রেয়েস কথা বলতে পারছে ও এসএমএসের উত্তর দিচ্ছে, তখন বুঝলাম ও আগের থেকে অনেকটাই ভাল আছে।






