বিনোদন

Monali Thakur: সংসার ভাঙছে মোনালি-মাইকের! কেন ৮ বছরের দাম্পত্য ইতি টানছেন গায়িকা?

তবে এখন নাকি স্বামীর সঙ্গে কথাবার্তাও বন্ধ তাঁর। তবে ভৌগোলিক দূরত্বের কারণেই গায়িকার সংসারে ভাঙন কি না, তা জানা যায়নি।

Truth Of Bengal: বলিউডে একের পর বিচ্ছেদের খবর। বিগত কয়েক বছরে ঘর ভেঙেছে একাধিক তারকার। এবার সেই তালিকায় জুড়ল গায়িকা মোনালি ঠাকুরের নাম। বলিপাড়ায় কান পাতলেন শোনা যাচ্ছে মোনালি ঠাকুরের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। জানা গিয়েছে, গত বছরের শেষ থেকেই নাকি দেশে রয়েছেন মোনালি। এমনকি মোনালি ঠাকুর ও তাঁর স্বামী মাইক রিখটার একে অপরকে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এখন আর অনুসরণ করেন না। এছাড়াও মোনালি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে একাধিক ছবি মুছে দিয়েছেন। আর তাতেই আরও বেশি জোরালো হয়েছে মোনালি-মাইকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।(Monali Thakur)

[আরও পড়ুনঃ Skin Care Tips: রোদে ঘুরে শপিং করে হাতে ট্যান, ঘরোয়া উপাদানে চটজলদি সমাধান]

উল্লেখ্য, ২০১৭ সালে বিয়ে সেরেছিলেন মোনালি ঠাকুর (Monali Thakur) ও মাইক রিখটার। যদিও সেই বিয়ে ছিল একেবারে সাদামাটা। একেবারে চুপিসারেই বিয়ে সেরেছিলেন দুজনে। এমনকি নিজের বিয়ের কথা বিয়ের তিন বছর পরে শিকার করেন মোনালি। বিয়ের পর থেকেই সুইৎজারল্যান্ডের নিবাসী হয়ে উঠেছিলেন মোনালি।

FB POST: https://www.facebook.com/truthofbengal

গায়িকার স্বামী মাইক রিখটার সুইৎজ়ারল্যান্ডের এক হোটেলের মালিক, স্বামী মাইকের সঙ্গে সেখানেই জমিয়ে সংসার করছিলেন বিদেশে। সেখান থেকে একাধিক মুহূর্তের ছবিও ভাগ করে নিতেন গায়িকা। দীর্ঘ ৮ বছর চুটিয়ে সংসার করেছেন মোনালি ঠাকুর ও মাইক রিখটার। কিন্তু হঠাৎ করে কি কারণে তাদের সুখী দাম্পত্যে ফাটল ধরল সেটা স্পষ্ট নয়। তবে এখন নাকি স্বামীর সঙ্গে কথাবার্তাও বন্ধ তাঁর। তবে ভৌগোলিক দূরত্বের কারণেই গায়িকার সংসারে ভাঙন কি না, তা জানা যায়নি। তবে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন মুখে কুলুপ এঁটেছেন গায়িকা।(Monali Thakur)