দেশ

Punjab Floods: পাঞ্জাবে ভয়াবহ বন্যা, ইরাবতীর বন্যায় ভেসে গেল কাঁটাতার

প্রায় ৩০ কিলোমিটার এলাকা এখন কার্যত রক্ষীবিহীন। কোথাও ৫০ ফুট, কোথাও আবার ১০০ ফুট পর্যন্ত ফাঁকা সীমান্ত।

Truth of Bengal: অতিভারী বৃষ্টিতে কার্যত জলের তলায় ভারতের শস্যভাণ্ডার পাঞ্জাব। ইরাবতী নদীর ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছে ভারত-পাকিস্তান সীমান্তের কাঁটাতারের বেড়া। প্রায় ৩০ কিলোমিটার এলাকা এখন কার্যত রক্ষীবিহীন। কোথাও ৫০ ফুট, কোথাও আবার ১০০ ফুট পর্যন্ত ফাঁকা সীমান্ত। ফলে চৌকি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন সীমান্তরক্ষী বিএসএফ জওয়ানরা। আর তাতেই বাড়ছে আতঙ্ক (Punjab Floods)।

আরও পড়ুনঃ Skin Care Tips: রোদে ঘুরে শপিং করে হাতে ট্যান, ঘরোয়া উপাদানে চটজলদি সমাধান

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বুধবার পর্যন্ত গুরদাসপুর, অমৃতসর ও পাঠানকোট জেলার অন্তত ৫০টি এলাকায় নদীর বাঁধ ভেঙে গিয়েছে। গুরুদাসপুরের প্রায় ৩০ থেকে ৪০টি সীমান্ত চৌকি জলের তলায়। কর্তারপুর সাহিব করিডরের বিএসএফ পোস্টও ডুবে গিয়েছে। জওয়ানরা আপাতত গুরুদ্বারা দরবার সাহিব ও ডেরা বাবা নানক এলাকায় আশ্রয় নিয়েছেন। বিএসএফ কর্তারা জানিয়েছেন, সমস্ত কর্মী ও সরঞ্জাম নিরাপদে সরিয়ে আনা হয়েছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। এই পরিস্থিতির সুযোগ নিয়েছে মাদক পাচারকারীরা। ইতিমধ্যেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ধৃত সাঁতর কেটে সীমান্ত পেরোতে চাইছিলেন। বিএসএফ জানিয়েছে, পাকিস্তান থেকেও অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। যদিও টহলদারি নৌকোর মাধ্যমে নজরদারি চালিয়ে যাচ্ছে বাহিনী। জানা গিয়েছে, ইরাবতীর জলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেরও একাংশ প্লাবিত। পাকিস্তানি রেঞ্জার্সও অনেক পোস্ট খালি করে নিরাপদে সরে গিয়েছে (Punjab Floods)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে, রাজ্যজুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। পাঞ্জাবের ২৩টি জেলা কমবেশি ক্ষতিগ্রস্ত। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ৩ লক্ষ ৭৫ হাজার হেক্টর জমির ফসল জলে তলিয়ে গিয়েছে, ফলে সবচেয়ে বড় ধাক্কা কৃষকদের ঘাড়ে। ইতিমধ্যেই রাজ্যে উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা। পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৩টি দল। আপ সরকার পাঞ্জাবকে আনুষ্ঠানিকভাবে বন্যা-বিপর্যস্ত রাজ্য ঘোষণা করেছে। রাজ্যের সব স্কুল-কলেজ আপাতত বন্ধ রাখা হয়েছে (Punjab Floods)।

Related Articles