আন্তর্জাতিক

Lisbon: পর্তুগালের লিসবনে ভয়াবহ ট্রাম দুর্ঘটনা, উল্টে গেল যাত্রীবাহী ট্রাম

এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের, আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন বিদেশি নাগরিক এবং শিশু।

Truth of Bengal: ভয়াবহ ট্রাম দুর্ঘটনায় পর্তুগালের রাজধানী লিজবনে। স্থানীয় সময় বুধবার বিকেলে লাইনচ্যুত হয়ে উল্টে যায়  যাত্রীবাহী ট্রাম। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের, আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন বিদেশি নাগরিক এবং শিশু। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে প্রাকা দোস এলাকার কাছে। স্থানীয় সূত্রে খবর, বিকেলে যাত্রীবোঝাই ট্রামটি ঢাল বেয়ে নামছিল। আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পাশের একটি বহুতল আবাসনে ধাক্কা মারে এবং উলটে যায় (Lisbon)।

আরও পড়ুনঃ Mamata Banerjee: ‘গদি চোর, ভোট চোর’—বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।লিসবনের ঐতিহাসিক ওই তারযুক্ত রেলগাড়ি, যা ‘গ্লোরিয়া ফিউনিকুলার’ নামে পরিচিত, শহরের অন্যতম ঐতিহ্য এবং পর্যটকদের জনপ্রিয় আকর্ষণ। রাস্তার খাড়া ঢাল বেয়ে নামার সময়ে আচমকাই দুর্ঘটনা  ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রামটি দ্রুতগতিতে ঢাল বেয়ে নেমে আসছিল। হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে ভারসাম্য হারায়। এই দুর্ঘটনার পরেই স্থানীয়রা শুরু করে উদ্ধারকাজ (Lisbon)।\

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

দুর্ঘটনার পরে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ট্রামটি দুমড়ে-মুচড়ে একপাশে কাত হয়ে পড়ে রয়েছে।দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।  এই মর্মান্তিক দুর্ঘটনায়  শোকপ্রকাশ করেছে পর্তুগিজ সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। বহু নিরপরাধ মানুষের প্রাণ হারানোয় গোটা দেশ শোকাহত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই (Lisbon)।‘

Related Articles