Python Rescue: চাঞ্চল্য! লোকালয়ে একসঙ্গে তিনটি বিশালাকার অজগর উদ্ধার
এদিন সকালে প্রথমে ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়ি বর্মন পাড়া থেকে একটি অজগর বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়।
Truth of Bengal: লোকালয় থেকে তিনটি অজগর উদ্ধার। উদ্ধারের পর সেগুলোকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। পরিবেশ প্রেমী সংস্থা পিপিএসের সদস্যরা এই অজগর তিনটি লোকালয় থেকে উদ্ধার করে। এদিন সকালে প্রথমে ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়ি বর্মন পাড়া থেকে একটি অজগর বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়। এরপর পাশাপাশি এলাকা থেকে আরো দুটি অজগর সাপ উদ্ধার করেন পরিবেশ প্রেমীরা (Python Rescue)।
আরও পড়ুনঃ শওকত মোল্লার কনভয়ের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা, মৃত বাইক চালক
এরপর বন দফতরের সহযোগিতায় এগুলিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এবিষয়ে পরিবেশ প্রেমী সংস্থা পিপিএসের কর্ণধার নন্দু রায় বলেন,” আজকে লোকালয় থেকে তিনটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে । এর মধ্যে দুটি বারো ফিট এবং একটি সাত ফিট হবে। পরবর্তীতে লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তর উপস্থিতিতে অজগর তিনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।” উল্লেখ্য গত কয়েকদিনে লোকালয় থেকে বেশ কয়েকটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে (Python Rescue)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal






