Bangladesh Election: শেখ হাসিনার পতনের পর উত্তাল বাংলাদেশ, সেনাপ্রধানের মন্তব্যে বাড়ছে গুজব
সম্প্রতি, বাংলাদেশে একটি গুজব ঘুরছে। গত কয়েকদিন ধরেই দেশজুড়ে অরাজকতা, সংঘর্ষের পাশাপাশি, রবিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান বিচারপতি রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের পর অনেকেই মনে করছেন
Truth of Bengal: ২০২৪ সালে ৫ অগস্ট শেখ হাসিনার ১৫ বছর শাসনের অবসান ঘটে। চতুর্থবার জয়ী হয়ে ক্ষমতায় এসে শেষমেষ দেশ ছাড়তে হয় তাঁকে। এক সময় শেখ হাসিনা দেশ চালিয়েছিলেন, সেই হাসিনার বিরুদ্ধেই উঠেছে দুর্নীতি, অত্যাচারের অভিযোগ। তারপর থেকে তুমুল অশান্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ। মহম্মদ ইউনূস ফ্রেব্রুয়ারীতে ভোট ঘোষণার পরও জল্পনা আরো বেড়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে (Bangladesh Election)।
সম্প্রতি, বাংলাদেশে একটি গুজব ঘুরছে। গত কয়েকদিন ধরেই দেশজুড়ে অরাজকতা, সংঘর্ষের পাশাপাশি, রবিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান বিচারপতি রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের পর অনেকেই মনে করছেন, বাংলাদেশে আর নির্বাচন করতে দেওয়া হবে না। তারপর থেকেই এই নিয়ে গুজব বড় আকার ধারণ করেছে। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘গুজবে কান দেবেন না। সেনাবাহিনী সরকারের পাশে রয়েছে, থাকবেও (Bangladesh Election)।’
Truth ofBengal fb page: https://www.facebook.com/truthofbengal
অন্তর্বর্তী সরকার দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ‘নির্ধারিত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করা হবে। জনগণ যেন গুজবে কান না দেন।’ তারপরই একটি বিবৃতি করে জানানো হয়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং ইউনূসের সঙ্গে ‘সৌজন্যসাক্ষাৎ’ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার। বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী প্রধান সম্প্রতি তাঁর চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন। পাশাপাশি, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। ভোটের দিনক্ষণ কবে প্রকাশ্যে আসে সেইদিকেই নজর সকলের (Bangladesh Election)।






