রাজ্যের খবর

Student Murder: নদীয়ার কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে শুট আউটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ

After 7 days on the run, prime accused Desraj Singh has been arrested in the Krishnanagar student murder case. He allegedly shot dead Ishita Mallik at her home in Manikpara, Nadia.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: অবশেষে ৭ দিন পর কৃষ্ণনগর ছাত্রী শুট আউট এর ঘটনায় পুলিশের জালে গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিং। গত সোমবার দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়া দুলাল মল্লিকের বাড়িতে ঢুকে ইশিতা মল্লিককে গুলি করে খুন করে এই যুবক, এরপর থেকে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিল সে। গতকাল গুজরাট থেকে অভিযুক্ত দেশরাজ সিংয়ের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করে পুলিশ, তার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই এবার পুলিশের জালে গ্রেপ্তার মূল অভিযুক্ত দেশরাজ। ইতিমধ্যে দেশরাজকে আনা হয়েছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায়, চলছে, জিজ্ঞাসাবাদ।

[আরও পড়ুন: Religious Freedom: আমাদের সমাজে প্রতিটি ধর্মের নিজস্ব স্বাতন্ত্র্য বজায় থাকুক]

প্রসঙ্গত, সোমবার দুপুরে আচমকা ইশিতা মল্লিকের বাড়িতে ঢুকে পরিবারের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্য়া করে দেশরাজ সিং। মুহূর্তে রক্তে ভেসে যায় চারদিক। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় ওই তরুণীর মৃত্যু হয়েছে।

লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal

ঘটনাটি ঘটেছে  কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। নিহতের বাড়ি একেবারে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্রে। তাঁর বাড়ির অদূরেই রয়েছে পুলিশ সুপারের অফিস। আর ঠিক সেখানেই এমন চাঞ্চল্যকর ঘটনা। ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে।

Related Articles