Yash-Nusrat: বিচ্ছেদের গুঞ্জন আরও জোরাল, সত্যিই কি আলাদা হচ্ছেন যশ-নুসরাত?
দুই তারকাই নিজেদের সোশাল মিডিয়ায় দিনযাপনের ফ্রেমবন্দি মুহূর্ত পৃথকভাবে তুলে ধরেছেন।
Truth Of Bengal: টলিউডের মোস্ট হ্যাপেনিং কাপল হলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। তাঁদের প্রেম থেকে বিয়ে, সন্তান সবটাই থেকেছে চর্চায়। তবে বিগত কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তাদের বিচ্ছেদের গুঞ্জন। যদিও কিছুদিন আগেই বিচ্ছেদের গুঞ্জন নস্যাৎ করে দিয়েছিলেন তারকা জুটি। তবে আবারও নতুন করে জোরালো হয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের গুঞ্জন। তবে কেন নতুন করে এই জল্পনা জানেন কি? আসলে, ছেলে ঈশানকে নিয়ে মঙ্গলবার একাই জন্মদিন পালন করেছেন নুসরত জাহান। অন্যদিকে গণেশ চতুর্থীর পুজোয় যশ দাশগুপ্তের পাশে নেই অভিনেত্রী। দুই তারকাই নিজেদের সোশাল মিডিয়ায় দিনযাপনের ফ্রেমবন্দি মুহূর্ত পৃথকভাবে তুলে ধরেছেন। আর তারপর থেকেই মাথাচাড়া দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা।( Yash-Nusrat)
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে ব্যর্থ সিবিআই! ফের কেন্দ্রকে আক্রমণ অভিষেকের
হলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান দুজনেই সোশ্যাল নিজেদের কাটানো মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছে। নুসরতের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলে ছেলে ঈশানের ঠোঁটে আদুরে চুম্বন মা নুসরতের। আশেপাশে নেই যশ। চব্বিশ ঘণ্টার ব্যবধানে নিজের গণেশ চতুর্থী উদযাপনের ঝলক দেখালেন অভিনেতাও। যেখানে পাশে দেখা গেল না নুসরতকে। একা হাতে পুজোর আয়োজন করতে দেখা গেল যশকে। তারপর থেকেই নেটিজেনদের প্রশ্ন কেন আলাদা আলাদা উদযাপনে যশ-নুসরাত।( Yash-Nusrat)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
গুঞ্জন, যশ নাকি তাঁর ‘প্রাক্তন’ প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে একটি বহুতলে ‘সহবাস’ করছেন। আর এই সব জানার পর থেকেই নাকি যশের থেকে আলাদা থাকছেন নুসরত। যদিও কিছুদিন আগেই জন্মাষ্টমীর দিন বাড়িতে একসঙ্গে পুজো সেরেছিলেন যশ-নুসরত। সেই মুহুতের আলাদা আলাদা ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন দুই তারকা। তবে ছেলের জন্মদিন, গনেশ পুজো আলাদা আলাদা উদযাপন করার নতুন করে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। তবে এই বিষয়ে স্পিকটি নট যশ-নুসরাত।( Yash-Nusrat)



