পিটিশনের জেরে হাই কোর্টে অভিষেক, সেলফির আবদার মেটালেন আইনজীবীদের
গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় পান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার কলকাতা হাই কোর্টে যান রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের ফল নিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস যে পিটিশন করেছিলেন সেই বিষয়েই আদালতে আসেন ঘাসফুল শিবিরের লোকসভার নতুন দলনেতা।
[আরও পড়ুন: Road Crisis: দাসপুরে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে বৃদ্ধাকে! সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি]
গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের প্রার্থী অভিজিৎ দাসকে ৭ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি। এরপরই ছাপ্পা ভোট ও বুথ দখলের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন অভিজিৎ এবং মামলা দায়ের করেন (Abhishek Banerjee)। এর আগে ঘাসফুল শিবিরের সেনাপতির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। কিন্তু নির্দেশ কার্যকর না করার অভিযোগ তুলে বিচারপতি তাঁকে জরিমানার হুঁশিয়ারি দেন। তিনি জানিয়েছিলেন যে আগামী ২৮ আগষ্টের মধ্যে লিখিত আকারে নিজের বক্তব্য জমা না দিলে, শুনানি একপক্ষের বক্তব্যের ভিত্তিতেই হবে।
FB POST: https://www.facebook.com/share/v/19Zu4YtZqN/
সোমবার সেই ব্যাপারেই কলকাতা হাই কোর্ট যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের বক্তব্যের নথিতে সই করে বেরোনোর পর তাঁকে ঘিরে ধরেন আইনজীবীরা এবং সেলফির আবদার করেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতে না করেননি। বরং হাসিমুখে সকলের সঙ্গে সেলফি তোলেন এবং এরপর গাড়িতে উঠে যান। তাঁকে কাছে পেয়ে ছবি তুলতে পেরে বেশ খুশি হন সকলে।






