খেলা

Shreyas Iyer: শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ দীনেশ কার্তিক, নির্বাচকদের বিরুদ্ধে তোপ দাগলেন

বহু প্রাক্তন তারকা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে আইয়ারকে খেলানো উচিত ছিল।

Truth of Bengal: এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। আসন্ন এশিয়া কাপে তিনি দলে সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকে। বহু প্রাক্তন তারকা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে আইয়ারকে খেলানো উচিত ছিল। এবার এই তালিকায় নাম উঠল প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিকের। তিনিও মনে করেন যে এটি ঠিক হয়নি (Shreyas Iyer)

আরও পড়ুনঃ Folk Theatre: মানভূম-পুরুলিয়ার প্রাচীন লোকসংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগ

আসন্ন এশিয়া কাপকে নিয়ে উন্মাদনা তুঙ্গে ছিল দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে দল বাছাই নিয়ে প্রথম থেকেই চাপে ছিলেন নির্বাচকরা। শেষ পর্যন্ত ঘোষণা করা হয় দল। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিলিয়ে দল বানানো হয়। বিশেষ চমক ছিল শুভমান গিলের দীর্ঘদিন পর ২০ ওভারের ক্রিকেটে কামব্যাক করা। শুধু তাই নয়, গিলকে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে, যা অনেকে মনে করছেন ঠিক। যেভাবে ইংল্যান্ডের মাটিতে তিনি পারফর্ম করেছেন, তারপর সকলেই এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন (Shreyas Iyer)।

তবে এর মাঝেও ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়েছেন শ্রেয়স আইয়ার দলে সুযোগ না পাওয়ায়। এমনকি স্ট্যান্ডবাইতেও তাঁকে রাখা হয়নি। ব্যাট হাতে তিনি যেই ফর্মে ছিলেন, তাতে সকলেই মনে করেছিলেন যে পাঞ্জাব কিংস যদি নায়ক দলে জায়গা করে নিতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। যদিও অজিত আগারকার জানিয়েছেন যে শ্রেয়সের এতে কোন দোষ নেই এবং তাঁদেরও নেই। এই মন্তব্য চারিদিক থেকেই সমালোচনা কুড়িয়েছে। দেশের বহু প্রাক্তন ক্রিকেটার এর নিন্দা করেছেন। এক কথায় বলতে গেলে, সকলেই বুঝিয়ে দিয়েছেন যে শ্রেয়সকে বাদ দেওয়া রীতিমতো অন্যায় হয়েছে (Shreyas Iyer)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এবার এই বিষয়ে নিজের বক্তব্য রাখলেন দীনেশ কার্তিক। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার বলেন, “কোথায় শ্রেয়স আইয়ার? এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। যেভাবে দল সাফল্য পেয়েছে, সেটার ভিত্তিতে ও ১৫ জনের মধ্যে নেই। কিন্তু টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ওকে পাঁচজন রিজার্ভ প্লেয়ারের মধ্যেও রাখা হয়নি, এটা চমকে দিয়েছে। ওর জন্য দরজা বন্ধ করে দেওয়া উচিত নয়। অধিনায়ক ও ব্যাটার হিসেবে শ্রেয়স ভালো পারফর্ম করেছে।”

Related Articles