Heavy Rainfall in Purulia: পুরুলিয়া ও বীরভূমে রেকর্ড বৃষ্টি, বন্যার আশঙ্কায় জারি সতর্কতা
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার কয়েকটি অঞ্চলে
Truth of Bengal: গত ২৪ ঘণ্টায় সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পুরুলিয়া ও বীরভূম জেলায়। পুরুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, বীরভূমের নানুর ও কিন্নাহারে যথাক্রমে ২০৭ ও ২১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার কয়েকটি অঞ্চলে (Heavy Rainfall in Purulia)।
আরও পড়ুনঃ কালাজাদু! মূক-বধির যুবকের শরীরে অসংখ্য সুচ, রহস্যভেদে স্বাস্থ্য দফতর
পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এইসব জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন। শুধু পশ্চিমবঙ্গই নয়, আগামী ২৪ ঘণ্টায় বিহারের দক্ষিণ ও পূর্বাংশ এবং ঝাড়খণ্ডের একাধিক জেলাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, অতিবৃষ্টির জেরে দামোদর, অজয় ও ময়ূরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে (Heavy Rainfall in Purulia)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ফলে রাজ্যের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। এমনকি কিছু উঁচু এলাকাও প্লাবিত হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বীরভূম, বাঁকুড়া ও হুগলি জেলার জেলাশাসকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নবান্ন।






