রাজ্যের খবর

Matchbox Art: দেশলাই বাক্সে ভারতের ৭৮ জন বিপ্লবীর প্রতিকৃতি! মেদিনীপুরের শিক্ষকের অভিনব শিল্পকলা

পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের ঝাটিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভদীপ। ছোট থেকেই আঁকা শিখেছেন আঁকতে ভালোবাসেন তিনি।

সুমন মন্ডল, পশ্চিম মেদিনীপুর: ছোট্ট একটা দেশলাই বাক্স। তার ওপর জাতীয় পতাকার রং। এর মাঝেই ফুটিয়ে তোলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের মোট ৭৮ জন বীর বিপ্লবীর প্রতিকৃতি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই কাজ করেছেন স্কুল শিক্ষক শুভদীপ ঘোষ। তার এই ভাবনা অবাক করেছে সকলকে। মেদিনীপুর শহরের ধর্মাতে এই শিক্ষকের বাড়ি। মা বাবা ও স্ত্রীর সঙ্গে থাকেন তিনি (Matchbox Art)।

আরও পড়ুনঃ Phulia: ফুলিয়ার চটকা তলায় শুরু রাস্তাঘাট সংস্কার, খুশি স্থানীয় বাসিন্দারা

পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের ঝাটিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভদীপ। ছোট থেকেই আঁকা শিখেছেন আঁকতে ভালোবাসেন তিনি। দেশলাই বাক্সের উপর ৭৮ জন মহান বীর বিপ্লবীর প্রতিকৃতি ফাটিয়ে তুলে তাক লাগালেন শিক্ষক শুভজিৎ। নতুন কিছু করার ভাবনা নিয়েই স্বাধীনতা সংগ্রামীদের ফুটিয়ে তুলেছেন দেশলাই বক্সে। চলতি বছরের ১৫ই অগাস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সেই কথা মাথায় রেখেই বাংলার ৭৮ জন স্বাধীনতা সংগ্রামী কে কুর্নিশ জানিয়েই একটি দেশলাই বক্সের ওপর তাদের প্রতিকৃতি আঁকলেন শুভজিৎ বাবু (Matchbox Art)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রত্যেকটা ছবি দৈর্ঘ্য ৬ থেকে ৭ মিলিমিটার। একই দিনে তামা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সামান্য দেশলাই বাক্সের উপর জাতীয় পতাকা তৈরি করেছেন। তার মাঝে ফুটিয়ে তুলেছেন অসামান্য শিল্পকলা। স্কুলে পড়ানোর পাশাপাশি অবসর সময়ে শিক্ষকের এই প্রচেষ্টায় মুগ্ধ জেলার মানুষজন (Matchbox Art)।

Related Articles