Phulia: ফুলিয়ার চটকা তলায় শুরু রাস্তাঘাট সংস্কার, খুশি স্থানীয় বাসিন্দারা
সেই মোতাবেক এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত করার জন্য বিষয়টি তুলে ধরা হয় জেলা পরিষদে।
Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: রাস্তার অবস্থা ছিল বেহাল দীর্ঘদিনের দাবি অবশেষে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। নদিয়ার ফুলিয়ার চটকা তলা সংলগ্ন এলাকায় একটি রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ছিল, তার উপর বর্ষাকালের মরশুমে একটানা বৃষ্টি হওয়ায় আরো বেহাল অবস্থা হয়ে ওঠে রাস্তাটির।(Phulia)
[আরও পড়ুনঃ Nadia: কেরলে সোনা ও ব্রোঞ্জ জয়! যোগাসনে নজরকাড়া সাফল্য ছোট্ট শ্রীতমার]
সামনেই শারদীয়া উৎসব, এলাকার জনপ্রতিনিধি ও শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীকে এই রাস্তা সংস্কারের জন্য দাবি জানানো হয় এলাকাবাসীর তরফে। সেই মোতাবেক এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত করার জন্য বিষয়টি তুলে ধরা হয় জেলা পরিষদে। অবশেষে জেলা পরিষদের তৎপরতায় রাস্তাতে পরল ইট ও খোয়া।(Phulia)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বৃহস্পতিবার পরিদর্শনে যান শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, ও স্থানীয় জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার। খতিয়ে দেখেন রাস্তা সংস্কারের বিষয়টি। যদিও বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ও জেলা পরিষদের সদস্যের দাবি, এই রাস্তাটি খারাপ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মানুষ চলাফেরা করতে পারছিল না, একটু বৃষ্টি হলেই রাস্তায় জমতো হাঁটু সমান জল। জল যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠেছিল মানুষ। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হলো জেলা পরিষদের তৎপরতায়। যেহেতু সামনে শারদীয়া উৎসব অতি দ্রুততার সাথে এই রাস্তা তৈরীর কাজ শুরু করা হলো। আগামী বেশ কিছুদিনের মধ্যে পুরো রাস্তাটি নতুনভাবে নির্মিত হবে। স্বাভাবিকভাবেই এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।(Phulia)






