দেশ

Gaganyaan: মহাকাশ অভিযানে নতুন মাইলফলক, ডিসেম্বরেই গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ

সম্প্রতি নাসার অ্যাক্সিয়ম-৪ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটিয়ে দেশে ফেরা ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লও এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ভারত এখন সম্পূর্ণ প্রস্তুত।

Truth of Bengal: মহাকাশ অভিযানে নতুন মাইলফলকের পথে ভারত। চলতি বছরের ডিসেম্বরেই ‘গগনযান’ প্রকল্পের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে ইসরোর প্রধান ভি. নারায়ণন জানিয়েছেন, প্রাথমিক স্তরের এই অভিযানের মাধ্যমে ভারতের মানববাহী মহাকাশযাত্রার পথে বড় পদক্ষেপ নেওয়া হবে।ইসরোর আরেক নভশ্চর পি. বালাকৃষ্ণন নায়ার বলেন, ‘ এটা কোনও ছোটখাটো কৃতিত্ব নয়। আমাদের সময় এসেছে। ভারত মানব মহাকাশ অভিযানের জন্য প্রস্তুত (Gaganyaan)।’

আরও পড়ুনঃ Delhi: বৃহস্পতিবার রাজধানীর ৬টি স্কুলে বোমাতঙ্ক, ৪ দিন ৩ বার বোমাতঙ্ক

সম্প্রতি নাসার অ্যাক্সিয়ম-৪ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটিয়ে দেশে ফেরা ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লও এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ভারত এখন সম্পূর্ণ প্রস্তুত। তাঁর কথায়, এটা আমাদের কাছে বড় জয়। ইসরো প্রস্তুত। সারা দেশ এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে তৈরি।শুভাংশু তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে বলেন, ‘ আমি কখনও ভাবিনি মহাকাশে যাব! যদি আমি এটা করতে পারি, তবে তোমরাও পারবে। গগনযান, ভারতীয় মহাকাশ স্টেশন—সবই আমাদের ভবিষ্যতের লক্ষ্য।’ বলা বাহুল্য, অ্যাক্সিয়ম-৪ মিশনের অংশ হিসেবে শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশযাত্রা করলেন। তিনি রবিবার অর্থাৎ ১৭ আগস্ট দিল্লি বিমানবন্দরে ফিরে আসেন, যেখানে তাঁকে উচ্ছ্বাসে ভরপুর এক উষ্ণ অভ্যর্থনা জানানো হয় (Gaganyaan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

মহাকাশ থেকে শুভাংশু জানিয়েছিলেন, ‘এখানে থাকতে পারা এক বিশাল সৌভাগ্যের বিষয়। যা কল্পনা করেছিলাম, বাস্তবে তা আরও অবাক করছে আমাকে। চারপাশের দৃশ্য তো অসাধারণ বটেই, কিন্তু তার থেকেও বেশি মুগ্ধ হয়েছি আমার সহযাত্রীদের আন্তরিকতা দেখে। এই ১৪ দিন বৈজ্ঞানিক গবেষণা চলবে, প্রযুক্তি পরীক্ষার এক চমৎকার অভিজ্ঞতা অর্জন করব আমরা।’ এ সবই আগামীর গগনযান অভিযানে কাজে লাগবে বলে বিশ্বাস শুভাংশুর। এই আবহে এবার সামনে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের দিনক্ষণ সামনে আনল ভারতীয় গবেষণা সংস্থা ইসরো। উল্লেখ্য, ২০১৮ সালের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম মনুষ্যবাহী গগনযান প্রকল্পের ঘোষণা করেছিলেন। যদিও মহাকাশযাত্রার পরিকল্পনা নানা কারণে বারবার পিছিয়েছে, শেষমেশ ইসরো জানিয়েছে আগামী দু’-এক বছরের মধ্যেই চার নভশ্চরকে মহাকাশে পাঠানো হবে। তাঁরা হলেন- বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন এবং শুভাংশু শুক্লা। এই প্রকল্প সফল হলে আমেরিকা, রাশিয়া এবং চিনের পরে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠানো বিশ্বের চতুর্থ দেশ হবে ভারত (Gaganyaan)।

Related Articles