চাকরি

ইসরোর প্রজেক্টে কাজের সুযোগ যাদবপুরে! জেআরএফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি

রিপোর্টিং টাইম দেড়টা থেকে ২টোর মধ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তথ্য কেন্দ্র থেকে ৫০ টাকা দিয়ে নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে হবে।

Truth of Bengal: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আর্থিক তহবিলের সাহায্যে চলা গবেষণা প্রকল্পর কাজে জুনিয়র রিসার্চ ফেলো পদে কাজের সুযোগ রয়েছে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। ২৯ জানুয়ারি দুপুর ২টোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রযুক্তি ভবনের ৫ তলায় কমিটি রুমে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। রিপোর্টিং টাইম দেড়টা থেকে ২টোর মধ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তথ্য কেন্দ্র থেকে ৫০ টাকা দিয়ে নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করতে হবে। সম্পূর্ণ জীবনপঞ্জি, প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করে জমা দিতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বিটেক করার পর এমই/এমটেক ডিগ্রি কোর্স পাশ করতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৬০% নম্বর নিয়ে পাশ করতে হবে। অথবা স্নাতক স্তরে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৭৫% নম্বর নিয়ে বিই/বিটেক করার পর এমই/এমটেক পাঠরত মেধাবী পড়ুয়ারাও আবেদন করতে পারেন। নেট বা গেট পরীক্ষায় পাশ করতে হবে। এআই প্রযুক্তি, মেশিন লার্নিং প্রযুক্তি, ডিপ লার্নিং প্রযুক্তি, পাইথন ল্যাঙ্গুয়েজ, ম্যাটল্যাব অ্যালগোরিদম ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিসিস, সিস্টেমস টুল কিট নিয়ে বিশদ খুঁটিনাটি জ্ঞান থাকতে হবে।

আবেদনকারীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মাসে ফেলোশিপ বাবদ ভাতা মিলবে ৩৭ হাজার টাকা করে। বাড়ি ভাড়া বাবদ ভাতা অতিরিক্ত মিলবে। ফেলোশিপের মেয়াদ ২ বছর। মহিলা, তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে।

Related Articles