Heavy Rain: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে।
Truth of Bengal: নিম্নচাপের জেরে আবারও রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই এটি ওড়িশার গোপালপুর উপকূলে স্থলভাগে প্রবেশ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে এটি ধীরে ধীরে দুর্বল হলেও তার প্রভাব থেকে রেহাই মিলছে না। এর জেরে রাজ্যের একাধিক জেলায় টানা পাঁচদিনের জন্য বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।( Heavy Rain)
এই পরিস্থিতিতে সমুদ্র হবে উত্তাল। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার, শনিবার ও রবিবার—এই তিন দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি সমুদ্র অঞ্চলগুলোতে ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে।( Heavy Rain)
[আরও পড়ুনঃ কমিশনের দেওয়া সময় শেষ বৃহস্পতিবার, কী পদক্ষেপ নেবে নবান্ন?]
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বৃহস্পতিবার সারাদিন আকাশ থাকবে মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ( Heavy Rain)
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে। এসব জেলার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।( Heavy Rain)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এছাড়া শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা স্বস্তিদায়ক নয়। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়বে, ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও করা হচ্ছে।






