আন্তর্জাতিক

Malaysia Law: জুমার নামাজ না পড়লেই কারাদণ্ড! মুসলিম পুরুষদের জন্য কঠোর আইন আনল মালয়েশিয়া

শুধু তাই নয়, ৩ হাজার রিঙ্গিট (প্রায় ৬২ হাজার টাকা) পর্যন্ত জরিমানা কিংবা কারাদণ্ড ও জরিমানা উভয় শাস্তিই হতে পারে

Truth of Bengal: মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে কড়া আইন কার্যকর হতে চলেছে। এবার থেকে মুসলিম পুরুষরা যদি বৈধ কারণ ছাড়া জুমার নামাজ না পড়েন, তবে তাঁদের দু’বছর পর্যন্ত কারাদণ্ডের মুখে পড়তে হবে। শুধু তাই নয়, ৩ হাজার রিঙ্গিট (প্রায় ৬২ হাজার টাকা) পর্যন্ত জরিমানা কিংবা কারাদণ্ড ও জরিমানা উভয় শাস্তিই হতে পারে (Malaysia Law)।

আরও পড়ুনঃ Democracy Crisis: সংবিধান সংশোধনী বিল পেশ শাহের, বিরোধীদের প্রতিবাদে উত্তাল লোকসভা

এখন পর্যন্ত নিয়ম ছিল, টানা তিন শুক্রবার নামাজ না পড়লে তবেই শাস্তির ব্যবস্থা করা হত। কিন্তু নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী, একবারও বৈধ কারণ ছাড়া জুমার নামাজে অনুপস্থিত ধরা পড়লে শাস্তি দেওয়া যাবে। সোমবার এই সিদ্ধান্তের ঘোষণা করে রাজ্যের শাসক দল। তেরেঙ্গানু রাজ্যে বর্তমানে শাসন করছে প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (PAS)। ২০২২ সালের নির্বাচনে এই রাজ্যের ৩২টি আসনেই তারা জয়লাভ করে, ফলে বিধানসভায় কোনও বিরোধী দল নেই। ফলে আইন প্রণয়ন বা কঠোর পদক্ষেপ নিতে রাজনৈতিক বাধার মুখ পড়তে হচ্ছে না শাসকদলকে (Malaysia Law)।

১২ লক্ষ জনসংখ্যার এই রাজ্যে মূলত মালয় মুসলিমরাই বাস করেন। মালয়েশিয়ার সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংবিধান রাজ্য সরকারগুলোকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে ইসলামী আইন প্রণয়নের অধিকারও দিয়েছে। তবে এর পাশাপাশি মালয়েশিয়ার সাংবিধানিক ভিত্তি ধর্মনিরপেক্ষতার ওপর দাঁড়িয়ে রয়েছে, যা দেশটির বহুত্ববাদী সমাজের দিকটি প্রতিফলিত করে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

বিশেষজ্ঞদের মতে, তেরেঙ্গানুর এই পদক্ষেপকে মালয়েশিয়ায় বাড়তে থাকা ধর্মীয় রক্ষণশীলতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এক বহুসংস্কৃতির দেশে এ ধরনের আইন কার্যকর হলে সমাজে বিভাজন আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে (Malaysia Law)।

Related Articles