Shreyas Iyer: দলে শ্রেয়াস জায়গা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন ক্রিকেটপ্রেমীরা
নেটিজেনদের মতে প্রাক্তন নাইট অধিনায়ক বিসিসিআইয়ের নোংরা রাজনীতির শিকার হয়েছেন।
Truth of Bengal: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় আসন্ন এশিয়া কাপ। যেই দল বেছে নেওয়া হয়েছে নির্বাচকদের তরফ থেকে, তা দেখে একাংশ খুশি হলেও আরেকাংশ খুব্ধ। বিশেষ করে ব্যাট হাতে দৃষ্টি আকর্ষণ করার মতো পারফরম্যান্স দেওয়া সত্ত্বেও শ্রেয়াস আইয়ারের বাদ যাওয়া মেনে নিতে পারেননি অনেকে। এই মুহূর্তে সমাজমাধ্যমগুলিতে এই বিষয়ে নিন্দা চলছে।( Shreyas Iyer)
[আরও পড়ুনঃ Cylinder Fire: গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন! সাগরদীঘিতে অগ্নিদগ্ধ ১০ জন]
২০২৪ সালের ২০ ওভারের বিশ্বকাপের পর যেভাবে একাধিক তরুণ ক্রিকেটার ভালো পারফর্ম করে দাগ কেটেছে, তাতে আসন্ন এশিয়া কাপের আগে দল নিয়ে চিন্তায় ছিলেন নির্বাচকরা। শেষ পর্যন্ত ১৯ আগস্ট চূড়ান্ত দল বেছে নেওয়া হয়। তাতে গৌতম গম্ভীরের তৈরি কোর টিমে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কিন্তু ব্যাট হাতে আইপিএল থেকে শুরু করে অন্যান্য ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা সত্ত্বেও শ্রেয়াস আইয়ারের বাদ যাওয়া দেখে হতাশ হয়েছেন অনেকে।( Shreyas Iyer)
অনেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এই নিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছেন। নেটিজেনদের মতে প্রাক্তন নাইট অধিনায়ক বিসিসিআইয়ের নোংরা রাজনীতির শিকার হয়েছেন। শুধু তাই নয়, অনেকে আবার এমনও দাবী করেছেন যে শ্রেয়াসের সঙ্গে হয়তো ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে বোর্ডের এবং সেই কারণেই তিনি হয়তো বাদ পড়েছেন। এছাড়া অনেকে এর জন্য গৌতম গম্ভীরকেও দায়ী করেছেন। বলা ভালো, শ্রেয়াসের বাদ পড়া ক্ষোভ তৈরি করেছে অনেকের মনে।( Shreyas Iyer)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, শ্রেয়াস আইয়ারকে সুযোগ না দেওয়া প্রসঙ্গে অজিত আগারকারকে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে এতে পাঞ্জাব কিংস অধিনায়কের কোন দোষ নেই। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে এই সিদ্ধান্তের জন্য তাঁদেরও কোন দোষ নেই। এবার দেখার বিষয় যে শ্রেয়াসকে ঘিরে বোর্ডের পরবর্তী পরিকল্পনা কি। আগামী দিনে তাঁকে কি দেখা যাবে বড় টুর্নামেন্টগুলি খেলতে, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে দিনের শেষে এই সিদ্ধান্ত যে ভুল, তা পরিষ্কার করে দিয়েছেন অনেকে।( Shreyas Iyer)






