আন্তর্জাতিক

India Pakistan: ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আমেরিকার নজর, মন্তব্য মার্কিন বিদেশমন্ত্রীর

রুবিও বলেন, ‘ প্রতিদিন ভারত ও পাকিস্তানের মধ্যে কী ঘটছে তা আমরা লক্ষ্য রাখি।

Truth of Bengal: ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রতিদিনই নজর রাখছে আমেরিকা। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। তাঁর বক্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।রুবিও বলেন, ‘ প্রতিদিন ভারত ও পাকিস্তানের মধ্যে কী ঘটছে তা আমরা লক্ষ্য রাখি। যুদ্ধবিরতি তখনই সম্ভব, যখন উভয় পক্ষ তাতে রাজি হয়।’ তিনি আরও যোগ করেন, দীর্ঘমেয়াদী সংঘাতের পরে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কঠিন, তাই শুধু যুদ্ধবিরতিই নয়, স্থায়ী শান্তির জন্য এমন সমাধান খুঁজতে হবে যাতে ভবিষ্যতে আর সমস্যা না তৈরি হয় (India Pakistan)।

আরও পড়ুনঃ Bail Granted: সিবিআইয়ের গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিল সুপ্রিম কোর্ট

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তাঁর কারণেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থেমেছে। অপারেশন সিঁদুর ও পহেলগামে সন্ত্রাসী হামলার পরে নাকি তিনি দুই পরমাণু শক্তিধর দেশকে যুদ্ধের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। তবে নয়াদিল্লি বরাবরই ট্রাম্পের এই দাবিকে নাকচ করেছে। ভারতের স্পষ্ট বক্তব্য, পাকিস্তান ও ভারত নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে, এখানে তৃতীয় কোনও পক্ষের ভূমিকা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  থেকে শুরু করে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও প্রকাশ্যে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছিলেন (India Pakistan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে, আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছেন। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের কোনও রফাসূত্র সেখানে মেলেনি। মার্কিন মিডিয়ার দাবি, ট্রাম্প আগামী ২২ অগস্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরে পুতিন ও জেলেনস্কিকে একই টেবিলে বসাতে চাইছেন। শেষ পর্যন্ত এই প্রচেষ্টা কতটা সফল হয়, তা সময়ই বলবে(India Pakistan)।

Related Articles