Bail Granted: সিবিআইয়ের গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিল সুপ্রিম কোর্ট
Supreme Court granted bail to Partha Chatterjee in the SSC Group C jobs scam case, but he remains in jail due to pending Group D charges.
Truth Of Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ(Bail Granted)। তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। গ্রুপ ডি মামলায় জেলবন্দি থাকবেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় একটি মাত্র মামলায় জামিন পেলেন পার্থ।
[আরও পড়ুনঃ Bomb Scare in Madhyamgram: মধ্যমগ্রাম স্কুলগেটে বোমার হদিশ! বিস্ফোরণে গুরুতর আহত ১]
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে ২০২২ সালে গ্রেফতার হন পার্থ। পরে গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পরে ইডির পাশাপাশি এই মামলায় তদন্ত শুরু করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(Bail Granted)। তারাও গ্রেফতার করে জেলবন্দি পার্থকে। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় পার্থের যোগ থাকার অভিযোগ তোলে সিবিআই। তেমনই এক মামলায় জামিনের আর্জি জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন পার্থ।
FB POST:https://www.facebook.com/truthofbengal
২০২২ সালে জুলাই মাসে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল(Bail Granted)। তার পরেই অর্পিতা এবং পার্থকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি জেলবন্দি। বিভিন্ন আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন পার্থ। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর করে।






