দেশ

SIR: এসআইআর ইস্যুতে আন্দোলনে বিরোধীরা, বিরোধীদের জবাব কমিশনের

কিন্তু ভোটার তালিকায় সেই বিশেষ নিবিড় সংশোধনীর জন্য কেন বৈধ নাগরিকদের নাম বাদ যাচ্ছে,সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

Truth of Bengal: জাতীয় রাজনীতিতে বড় আলোচ্য বিষয় এসআইআর।স্পেশাল ইনটেনসিভ রিভিশন ঘিরে বিতর্ক তুঙ্গে।নির্বাচন কমিশন বলছে, প্রতি বছর যে সংশোধন হয়, তা অনেকটা ‘র‌্যান্ডম’ উপায়ে করা হয়। ভোটার তালিকার সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর প্রয়োজন। কিন্তু ভোটার তালিকায় সেই বিশেষ নিবিড় সংশোধনীর জন্য কেন বৈধ নাগরিকদের নাম বাদ যাচ্ছে,সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির।(SIR)

[আরও পড়ুনঃ Pujo Exhibition: পুজোর আগেই “পুজো পার্বণ” ম্যান্ডেভিলা গার্ডেনে]

এরমধ্যে বিরোধী ইন্ডিয়া জোট, বিহারের ৬৫লক্ষের বেশি নাম বাদ পড়ায় আন্দোলনকে চড়া সুর দিয়েছে। বহু অনগ্রসর শ্রেণির মানুষের প্রয়োজনীয় নথি জমা না দিতে পারায় নাম বাদ দিতে হয়েছে বলে সরব বিজেপি বিরোধী শিবির।রবিবার থেকেই বিহারে, নীতীশ কুমারের রাজ্যের সাসারাম থেকে দীর্ঘ ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই অধিকার রক্ষার আন্দোলনে ইন্ডিয়া জোটের নেতারা।(SIR)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

বিহারে ইন্ডিয়া জোটের এই কর্মসূচির প্রথম দিন অংশ নেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ছিলেন লালুপুত্র তেজস্বী যাদবও। এখানেই শেষ নয়, রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকে যে সব ভোটারদের ছবি দেখিয়েছেন,   সেটাও আপত্তিকর বলে দাবি করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তাঁর দাবি, অনুমতি ব্যাতীত কোনও ভোটারের ছবি বা ভিডিও ব্যবহার করা গোপনীয়তার অধিকার খর্ব করার শামিল।  রাহুল যে যে অভিযোগ করেছেন সেই অভিযোগগুলির একটিরও স্পষ্ট জবাব এদিন নির্বাচন কমিশন দেয়নি।বাংলায় এসআইআরে যাতে একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়,তার দাবি তুলে কমিশনের ওপর চাপ বাড়িয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।(SIR)

 

 

Related Articles