Irfan Pathan: সেহওয়াগের পর এবার ধোনির দিকে আঙুল তুললেন ইরফান-ও
এবার সেই একই বিষয়ে ধোনির দিকে অভিযোগের আঙুল তুললেন প্রাক্তন পেসার ইরফান পাঠান।
Truth of Bengal: মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এখন একের পর এক অভিযোগ তুলছেন একদা তাঁর সতীর্থরা। গত শুক্রবার প্রথম ধোনির দিকে তাঁকে দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। এবার সেই একই বিষয়ে ধোনির দিকে অভিযোগের আঙুল তুললেন প্রাক্তন পেসার ইরফান পাঠান।(Irfan Pathan)
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান বলেন, ‘২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের সেরা হয়েছিলাম আমি। অথচ এর চার বছর পর অর্থ্যাৎ ২০১১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের আসরে দলে আমার স্থান হল না। এবং আমাকে কেন বাদ দেওয়া হল, তা নিয়ে আমি তৎকালীন কোচ গ্যারি কার্স্টেনকেও জিজ্ঞাসা করেছিলাম।’(Irfan Pathan)
[আরও পড়ুনঃ Birbhum: প্রণব পুত্র অভিজিৎকে জেলা কংগ্রেস সভাপতি করায় ক্ষুব্ধ বীরভূমের কংগ্রেস কর্মীরা]
ইরফান জানান, ‘আমাকে যে দল থেকে ছেঁটে ফেলা হবে সেটা আমি বুঝতে পারি ২০০৯ সালে। সেবার আমরা নিউজিল্যান্ড সফরে গিয়েছিলাম। সেখানেই প্রথম খবরটা জানতে পারি। একের পর এক ম্যাচে যখন আমাকে দলের বাইরে রাখা শুরু হয়, তখন আমি গ্যারিকে এর কারণ জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু গ্যারি আমাকে জানিয়েছিলেন, কিছু বিষয় ওঁর হাতের মধ্যে থাকে না। তবুও আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম আমার কোথাও কোনও খামতি আছে কি না, দুঃখের বিষয় তিনি আমাকে কিছুই বলেননি। এবং এরপরই আমার আর বুঝতে অসুবিধা হল না আমাকে দল থেকে ক্রমশঃ ছেঁটে ফেলার পিছনে কার মস্তিষ্ক কাজ করেছে। সেই সময় ধোনিই ছিলেন দলের অধিনায়ক। কেননা প্রত্যেক দলনেতাই চান তাঁর পছন্দ অনুযায়ী দল গড়তে। সুতরাং আমাকে যে ধোনিই বাদ দিয়েছিলেন সেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় আমার সামনে।’(Irfan Pathan)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, ইরফান বিশ্বকাপের পরই ফের জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন ইরফান। কিন্তু ফিরে এসে আর বেশিদিন তিনি খেলতে পারেননি। দলে ফিরে মাত্র হাতেগোণা কয়েকটা ম্যাচ খেলেই তাঁকে জায়গা ছেড়ে দিতে হয় পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য। দেশের হয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকলেও সৌভাগ্য হয়নি মাঠে নামার। ফলে ধীরে ধীরে অবসরের পথেই হাঁটেন এই বাঁ হাতি পেসার।






