খেলা

East Bengal: শক্তিশালী দল গড়তে তৎপর ইস্টবেঙ্গল, এবার বেঙ্গালুরু এফসি থেকে নিখিল পূজারীকে টার্গেট

পাশাপাশি রক্ষণকে আরো মজবুত করার জন্য এফসি গোয়া থেকে জয় গুপ্তাকে‌ প্রায় চূড়ান্ত করে ফেলার পর

Truth of Bengal: চলতি মরসুমে ভাল ফলের জন্য শক্তিশালী দল গঠন করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। মাঝমাঠ থেকে ডিফেন্সের দুর্বলতা মেটাতে এবার দলে নেওয়া হয়েছে ভাল মানের বিদেশিদের। পাশাপাশি রক্ষণকে আরো মজবুত করার জন্য এফসি গোয়া থেকে জয় গুপ্তাকে‌ প্রায় চূড়ান্ত করে ফেলার পর সূত্রের খবর, এবার নাকি কর্তারা হাত বাড়িয়েছেন বেঙ্গালুরু এফসি-র খেলোয়াড় তথা প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় নিখিল পুজারির দিকে (East Bengal)।

আরও পড়ুনঃ Malda Floods: মালদায় গঙ্গা-ফুলহরের জল ঢুকে প্লাবন, দুর্গতদের নিয়ে শুরু রাজনৈতিক তরজা

বিশেষ সূত্রের খবর, বর্তমানে আইএসএল নিয়ে জটিলতা চলছে। এর মাঝেই বেঙ্গালুরু দলেও সিনিয়র খেলোয়াড়দের মাইনে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এই লাল-হলুদ কর্তারা প্রাথমিকভাবে কথা বলতে শুরু করেছেন। কেননা মুম্বই ডিফেন্ডার ভালপুইয়াকে নিতে প্রথম দিকে আগ্রহ দেখিয়ে কথা অনেকদূর এগোলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ট্রান্সফার ফিজ। যা প্রায় কোটি টাকার ওপর। সুতরাং ভালপুইয়ার আশা ছেড়ে এবার নিখিলকেই টার্গেট করেছে লাল-হলুদ (East Bengal)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles