ECL Recruitment: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন
পোস্ট গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিশ ট্রেনিং ও ডিপ্লোমা অ্যাপ্রেনটিশ ট্রেনিংয়ের অধীনে এই ১১২৩ শূন্যপদে অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
Truth of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১১২৩। পোস্ট গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিশ ট্রেনিং ও ডিপ্লোমা অ্যাপ্রেনটিশ ট্রেনিংয়ের অধীনে এই ১১২৩ শূন্যপদে অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল অ্যাপ্রেনটিশশিপ ট্রেনিং স্কিম (এনএটিএস) পোর্টালে আগে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। ৮ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১১ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে (ECL Recruitment)।
আরও পড়ুন: Heroin Bust: লালগোলায় ২৬৭ গ্রাম হেরোইন সহ তিনজন গ্রেফতার
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পোস্ট গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিশ পদে মোট শূন্যপদ ২৮০। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি থাকতে হবে। মাইনিং ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ১৮০, সিভিল ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ২৫, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ২৫, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ২৫, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ২৫। পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেনটিশ পদে মোট শূন্যপদ ৮৪৩। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা থাকতে হবে। মাইনিং ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ৬৪৩, সিভিল ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ৫০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ৫০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ৫০, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে শূন্যপদ ৫০ (ECL Recruitment)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
কীভাবে করবেন আবেদন
১১ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে এনএটিএস পোর্টালে আবেদন করতে হবে। আধার কার্ড সংযুক্ত মোবাইল নম্বর ও ব্যাঙ্কের তথ্য দিতে হবে। বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের চিঠি সংগ্রহ করতে হবে। কল লেটার হাতে পেলে ইস্টার্ন কোলফিল্ডসের দফতরে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সমেত সরাসরি ইন্টারভিউয়ে যোগ দিতে হবেন। প্রবেশিকা পরীক্ষা, ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (ECL Recruitment)।






