Hooghly Temples: হুগলির প্রাচীন শৈবক্ষেত্র ঘণ্টেশ্বর ও ষণ্ডেশ্বর
বাংলার বিভিন্ন জেলার মতোই হুগলিতেও আছে প্রাচীন শিবমন্দির। হুগলির চুঁচুড়ায় রয়েছে ষণ্ডেশ্বর মন্দির।
Truth of Bengal: বাংলা হল হিন্দু ধর্মের শৈব, শাক্ত ও বৈষ্ণব মতের মিলনভূমি। বাংলা কালীক্ষেত্র বলে জনপ্রিয় হলেও শৈবক্ষেত্র হিসাবেও পিছিয়ে নেই। বাংলার বিভিন্ন জেলার মতোই হুগলিতেও আছে প্রাচীন শিবমন্দির। হুগলির চুঁচুড়ায় রয়েছে ষণ্ডেশ্বর মন্দির। গঙ্গাপাড়ের চুঁচুড়ায় গঙ্গার তীরে অবস্থিত ষণ্ডেশ্বর মহাদেবের মন্দির।লোককথা অনুযায়ী, বাবা তারকনাথ হলেন সাত ভাই। তাঁরা সকলেই রাঢ়বঙ্গে অধিষ্ঠান করেন (Hooghly Temples)।
আরও পড়ুন: Workload Drama: “কীভাবে একমত হচ্ছে বিসিসিআই” বুমরাহের ‘ওয়ার্কলোড’ নিয়ে ক্ষুব্ধ সন্দীপ
তাঁদের সাত ভাইয়ের মধ্যে ষণ্ডেশ্বর হলেন এক ভাই। মার্বেল পাথরের তৈরি মন্দিরের ভেতরে রয়েছে ষণ্ডেশ্বর মন্দিরের স্বয়ম্ভু গৌরীপট্টবিহীন লিঙ্গরূপে বিরাজমান। হুগলির খানাকুলের রত্নাবলী কালীমন্দিরের ভৈরব হলেন ঘণ্টেশ্বর। রত্নাকর নদীর নামানুসারে মায়ের নাম রত্নাবলী। এক সময় এই এলাকায় আসেন বর্ধমানের জমিদার বংশের সন্তান স্বরূপ নারায়ণ ব্রহ্মচারী। তিনি ধ্যানে বসে জানতে পারেন ওই জায়গায় পড়েছে সতীর ডান কাঁধ (Hooghly Temples)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
ওই অঞ্চলের একটি শিমুল গাছের তলা থেকে এক সময় পাওয়া গিয়েছিল শিবলিঙ্গ। সেখানে আগুনের ছটা দেখেন স্বরূপ নারায়ণ ব্রহ্মচারী। সেখানেই তিনি একটি পাথরের টুকরো দেখেন। মায়ের আদেশে সেখানে বসে ধ্যানে বসে মায়ের মূর্তি গড়ে সাধনা শুরু করেন। স্বরূপ নারায়ণ ব্রহ্মচারীর নির্দেশ মতো মায়ের পুজোর প্রথম সংকল্প হয় তাঁরই নামে (Hooghly Temples)।






