Assam: বিজেপি শাসিত অসমে নাবালিকাকে ধর্ষণ-খুন, গ্রেফতার ১
পুলিশ মারফত জানা গিয়েছে যে ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে।
Truth Of Bengal: আবারও বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে এল নারী ধর্ষণের খবর (Assam)। এবারের ঘটনাস্থল হিমান্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের অসম। এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হল ডিব্রুগড় জেলার এক চা বাগানে। যদিও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তবে ঘটনাকে ঘিরে বেশ মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
[আরও পড়ুন: ৯ আগস্টের ঘটনায় কোন থানায় কোন ধারায় মামলা রুজু? জানাল কলকাতা পুলিশ]
পুলিশ মারফত জানা গিয়েছে যে ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। বছর ৮এর ওই নাবালিকা কাঠ জোগাড় করতে বাড়ি থেকে বেরিয়েছিল এবং সেই সময় অভিযুক্ত মাছ ধরছিলেন জলাশয়ে। নাবালিকাকে একা পেয়ে চা বাগানের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়। এখানেই শেষ নয়, আরো জানা গিয়েছে যে অপরাধ লোকাতে দেহ নিকাশী নালায় ফেলে শুকনো পাতা ছড়িয়ে দেন অভিযুক্ত (Assam)।
দেহ উদ্ধার হওয়ার পরই অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীরা তাঁকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। তদন্ত করে জানা গিয়েছে যে এর আগেও গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত। জানা গিয়েছে যে এর আগে নিজের মাকে হত্যা করে ১৪ বছর জেল খেটেছিলেন এবং তিন বছর আগে ছাড়া পান তিনি।
[আরও পড়ুন: Election Commission: নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি রাজ্যের- তাতে কি লেখা?]
এই প্রসঙ্গে পুলিশের বক্তব্য, “এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পক্সো আইন সহ একাধিক ধারায়। আমাদের তরফ থেকে তদন্তের কাজ দ্রুত গতিতেই এগোচ্ছে।” এবার দেখার বিষয় যে তদন্ত করে আর কি নতুন তথ্য হাতে লাগে পুলিশের। কেন বা কি কারনে এমন হত্যা? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সেই এলাকায়।






