কলকাতা

৯ আগস্টের ঘটনায় কোন থানায় কোন ধারায় মামলা রুজু? জানাল কলকাতা পুলিশ

Truth Of Bengal: চলতি মাসের ৯ তারিখ নবান্ন আন্দোলন ও কালিঘাট চলো-র মতো প্রতিবাদের কর্মসূচিতে অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণের সময় আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোট ৫টি এফআইআর দায়ের করেছে পুলিশ (Kolkata Police)। এর মধ্যে চারটি মামলা নিউ মার্কেট থানায় এবং একটি মামলা হেয়ার স্ট্রিট থানায় রুজু করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা ও সমর্থক।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ দায়ের করা হয়েছে। আর.আর. অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়েছে। এই মামলার ধারা: ২৮৫/২২৩/১৮৯(২)/৩(৫) বিএনএস।

এদিকে অন্য রাজনৈতিক দলের বিশৃঙ্খলার কারণে নিউ মার্কেট থানায় মামলা দায়ের হয়েছে। যার ধারা হল- ৭৯/৩(৫) বিএনএস। সেই সঙ্গে পুলিশ কনস্টেবলকে মারধর ও মাথায় আঘাত করার মতো গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায় মামলা। ধারাসমূহ- ১২১(২)/১০৯(১)/৩(৫) বিএনএস (Kolkata Police)।

৯ তারিখ অভিযানের নামে হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুরের অভিযোগে নিউ মার্কেট থানায় নং ১৩৫-এ মামলা দায়ের হয়েছে। ধারাসমূহ হল- ৩২৯(৪)/৩২৪(৪)/৩(৫) বিএনএস।

সংবাদকর্মীর উপর হামলা, ক্যামেরা নষ্ট ও জোরপূর্বক আটক রাখার অভিযোগ দায়ের হয়েছে। নিউ মার্কেট থানায় ১৩৪ নং-এ ১২৬(২)/১১৫(২)/৩২৪(৪)/৩২৬(এফ)/৬২/৩০৩(২)/৩(৫) বিএনএস ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই সব বিষয় জানিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে (Kolkata Police)।

Related Articles