অনূর্ধ্ব-২০ ভারতীয় দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা এআইএফএফ-র
এই গ্রুপে অন্যদলগুলি ছিল আয়োজক মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং তুর্কমেনিস্তান।
Truth Of Bengal: ভারতীয় অনূর্ধ্ব-২০ মহিলা দল ২০২৬-এর এএফসি কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে (Historic Qualification)। যা এর আগে কখনও হয়নি। গত রবিবার মায়ানমারকে তাদের দেশের মাটিতেই ১-০ গোলে পরাজিত করেছে টিম ইন্ডিয়ার প্রমীলা ব্রিগেড। ভারতীয় ফুটবলের এই দুরন্ত পারফরম্যান্সের জন্যই গোটা দলকে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যার আর্থিকমূল্য হল ২৫০০০ মার্কিন ডলার।
[আরও পড়ুন: Sibling Murder: রাখি পরার পর বোনকে খুন! কারণ জানলে অবাক হবেন]
এএফসি কোয়ালিফায়ারে ম্যাচে ভারত ছিল গ্রুপ ডি-তে। এই গ্রুপে অন্যদলগুলি ছিল আয়োজক মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং তুর্কমেনিস্তান। ভারত প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করলেও দ্বিতীয় ম্যাচ থেকেই জয়ের দেখা পেতে থাকে। এবং সবচেয়ে বড় ব্যবধানে ভারতের প্রমীলা বাহিনী জয় পেয়েছিল তুর্কমেনিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে ৭-০ গোলের ব্যবধানে তারা জয় পায় (Historic Qualification)। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ভারত এই গ্রুপ থেকে অপরাজিত থেকেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।






