Sibling Murder: রাখি পরার পর বোনকে খুন! কারণ জানলে অবাক হবেন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে চন্দ্রপুরা গ্রামের মহারাজ প্ল্যাটফর্মের কাছে কুমারী সহোদর ওরফে পুট্টির মৃতদেহ উদ্ধার হয়।
Truth Of Bengal: রাখিবন্ধনের পরেই বোনকে খুন করল দাদা (Sibling Murder)। এমনই নৃশংস ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, ঝাঁসি জেলার গরৌঠায় রাখিবন্ধনের দিন ঘটে গেল নৃশংস হত্যাকাণ্ড। পরিবারের অমতে প্রেম করার ‘অপরাধে’ ১৮ বছর বয়সি বোনকে খুন করল তাঁরই দাদা। এর মাত্র তিন দিন আগে একই কারণে খুন করা হয়েছিল মেয়েটির প্রেমিককে।
[আরও পড়ুন: Khudiram Basu: বিপ্লবী ক্ষুদিরামের অবমাননা! হিন্দি ছবিতে নাম বদল নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়]
ঘটনায় অভিযুক্ত দাদা অরবিন্দকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে তাঁর বন্ধু প্রকাশ প্রজাপতিকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে চন্দ্রপুরা গ্রামের মহারাজ প্ল্যাটফর্মের কাছে কুমারী সহোদর ওরফে পুট্টির মৃতদেহ উদ্ধার হয় (Sibling Murder)। মৃতদেহের মাথা কামানো ছিল। এর আগে, ৭ অগস্ট গুধা গ্রামের কাছে ১৯ বছর বয়সি বিশালের দেহ উদ্ধার হয় যিনি পুট্টির প্রেমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুট্টি ও বিশালের প্রেমে দুই পরিবারেরই আপত্তি ছিল। চার মাস আগে তারা বাড়ি থেকে পালিয়ে যায়, পরে পরিবারের চাপে ফিরে আসে এবং সাময়িকভাবে মিটমাট হলেও কিছুদিনের মধ্যেই তারা আবার লুকিয়ে দেখা করতে শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে অরবিন্দ প্রথমে বিশালকে হত্যার পরিকল্পনা করে (Sibling Murder)।
[আরও পড়ুন: True Freedom: ভারত বহু সংস্কৃতির দেশ, কিন্তু এক বিশেষ সংস্কৃতিকে ‘জাতীয়’ বলে চাপানোর চেষ্টা]
৭ অগস্ট চাকরির প্রলোভন দেখিয়ে বিশালকে ডেকে নিয়ে গিয়ে খুন করে ফেলে আসে অরবিন্দ।পুলিশের দাবি, এর পর রাখিবন্ধনের দিন বোনকেও খুন করে সে। জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ও তাঁর বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলছে। কি কারণে এই হত্যা তা স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।






